Bonedi Barir Durga Puja: এই বাড়ির পুজোয় তিনবার আসেন কলাবউ, মনোহরার স্বাদ নিয়ে দেখে আসুন মিত্রবাড়ির পুজো
মনোহরার জন্য জনাইয়ের পরিচিতি গোটা বাংলায়। জানেন কি সেই জনাইয়েও রয়েছে প্রায় ৩০০ বছরের প্রাচীন পুজো। এলাকায় পরিিচত মিত্রবাড়ির পুজো নামে। জনাইয়ের বেশ প্রতিষ্ঠিত পরিবার এই মিত্রবারি। ৪০০ বছরের ইতিহাস রয়েছে তাঁর।
দক্ষিণেশ্বরের মন্দির নাকি তৈরি হয়েছিল তাঁদের পরিবারের মন্দিরের আদলে। এই মন্দিরের বয়স নাকি ৪০০ বছরেরও বেশি। প্রথমে হোগলা পাতার ছাউনি দেওয়া ঘরে মায়ের পুজো হতো। দুর্গাপুজো শুরু করার পর পরিবারের অবস্থা ফিরে যায়। ধীরে দীরে বিত্তশালী হয়ে ওঠেন তাঁরা।

এই বাড়ির পুজোয় একাধিক নিয়ম আছে যেগুলি অন্যবাড়ির পুজোর নিয়মের সঙ্গে মেলে না। দুর্গাপুজো শুরুর ১৫ দিন আগে কৃষ্ণপক্ষের অষ্টমীতে বোধন হয় পুজোর। সেই নবমীকে কলাবউ আসে মন্দিরে। এই বাড়ির পুজোয় মোট তিনবার কলাবউ আসে। শুক্লপক্ষের প্রতিপদে মায়ের অধিবাস হয়। আবার শুক্লপক্ষের দ্বিতীয়াতে আসে কলাবউ। মহাষষ্ঠীর অধিবাসের পর মহাসপ্তমীতে তৃতীয়বার কলাবউ আসে।
এই বাড়িতে পুজো হয় শাক্ত মতে। কালিকা পুরন মতে পুজো করা হয়। এই বাড়ির প্রতিষ্ঠিত শিব মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে সরস্বতী নদী। সেই নদীতে কলাবউ স্নান হয়। পুজোর চারদিনই চণ্ডীপাঠ হয়। পুজোর চারদিন পুরোহিত হবিষ্যান্ন খান। মাছ ছাড়া আর কোনও আমিষ পুজোর চারদিন পরিবারের লোকেরা খেতে পারেন না।
দশমীর দিন দোলায় করে মায়ের বিসর্জন হয় সরস্বতী নদীতে। সারাবছর শুকনো থাকলেও পুজোর সময় কিন্তু ভরে যান নদীটি। বর্ষার কারণে নদীতে তখন জলে ভরে ওঠে। সেকারণে সেই সরস্বতী নদীতে এখনও মিত্রবাড়ির দুর্গাপ্রতিমা বিসর্জন করা হয়। আজ পর্যন্ত এই নিয়মের পরিবর্তন করা হয়নি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications