Bidyang Valley: পুজোয় অফবিট লোকেশনে যেতে চান? প্রকৃতির পসরা সাজিয়ে অপেক্ষা করছে বিদ্যাং ভ্যালি

দুর্গাপুজোর ছুটি এগিয়ে আসছে। এখন থেকেই বেড়াতে যাওয়ার তোরজোর শুরু। অনেকেই খুঁজছেন অফবিট কোনও লোকেশন। এমনই একটি অফবিট জায়গা বিদ্যাং ভ্যালি। উত্তরবঙ্গের কালিম্পং শহরের কাছেই অচেনা এই জায়গায় খুব কম পর্যটকই আসেন।

পাহাড়ের খাত দিয়ে বয়ে চলেছে ঋষি নদী। স্রোত এবং গতি বেশি না থাকলেও ঋষি নদী কিন্তু কোনও অংশে কম সুন্দর নয়। অসাধারণ ঋষি নদীর পাড়ের সৌন্দর্য। পাথরের উপ দিয়ে কুলকুল বেগে তার বয়ে চলা দেখতে অসাধারণ লাগে। আর এই বিদ্যাং ভ্যালির আশপাশে রয়েছে ছোট ছোট হোম স্টে।

Bidyang Valley

এখানে পৌঁছতে গেলে প্রথমেই আসতে হবে এনজেপিতে। সেখান থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে শেয়ারগাড়ি করে কালিম্পংয়ে চলে আসুন। কালিম্পং বাস স্ট্যান্ডে পৌঁছেই সেখান থেকে গাড়িতে পৌঁছে যাওয়া যায় বিদ্যাং ভ্যালিতে। এনজেপি থেকেও গাড়ি পাওয়া যায়। সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে। বিদ্যাং ভ্যালি পৌঁছতে হলে কালিম্পং থেকে ১ ঘণ্টা গাড়িতে যেতে হবে।

পাথুরে রেলি নদীর উপর দিয়ে অনায়াসে চলে যায় গাড়ি। অসাধারণ সে অভিজ্ঞতা। অদ্ভুত এক অ্যাডভেঞ্চার বললে ভুল হবে না। ঋষি নদীর পাড়েই রয়েছে অসম্ভব সুন্দর এক হোমস্টে। পাহাড়ের উপত্যকায় অসাধারণ সৌন্দর্য। হোমস্টেটা একেবারে নদীর পাশে হওয়ায় সারাদিন নদীর পাড়ে সময় কাটিয়ে দেওয়া যায়।

Bidyang Valley

নদীর উপরে একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ রয়েছে। সেখানে অসাধারণ লাগে দেখতে। বর্ষায় নদীতে জল বাড়লে পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে হোমস্টেতে আসতে হয়। খুব বেশি পর্যটকের আনাগোনা এখানে নেই। আবার নদীর কাছে একটি ঝরনাও রয়েছে। বর্ষায় সেটি আরও সুন্দর হয়ে ওঠে। বর্ষার পরেই যেহেতু পুজো সেহেতু আরও বেশি জল দেখা যাবে নদীতে। সকালে নদীর পাড়ে বসে ব্রেকফাস্ট। দুপুরে লাঞ্চ। রাতে নদীর পাড়ে বসেই বন্ডফায়ার করা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+