Baguran Jalpai: সমুদ্রের পাড়ে ছোট্ট কটেজ-ঝাউবন, সপ্তাহান্তের ছুটিতে বেড়িয়ে আসুন এই সৈকত থেকে
বর্ষা মানেই সমুদ্র। দিঘা, মন্দিরমনি, বকখালিতে ছুটে যান সপ্তাহান্তের ছুটি কাটাতে। কিন্তু এই তিনটি জায়গাই একেবারে ভিড়ে ঠাসা। অনেকে সপ্তাহান্তের ছুটিতে একটু নিরিবিলিতে কাটাতে চান কিছু সময়। জলপাই-বগুরান হচ্ছে এমনই একটি অফবিট জায়গা।
যেখানে সৈকতে ভিড় নেই পর্যটকদের। ছোট ছোট কটেজ রয়েছে সৈকতের কাছে। তালবন, ঝাউবন পেরিয়ে যেতে হয় সৈকতে। মেঠো শান্ত পরিবেশ। সরু মেঠো পথ পেরিয়ে যেতে হয় সমুদ্রের পাড়ে। ঝাউবনের মাঝে দিয়ে গিয়েছে যে রাস্তাটি সেটি একেবারে লোভনীয়। যাঁরা রিলস তৈরি করে থাকেন। তাঁদের পক্ষে আদর্শ।

ঝাউবন পায়ে পায়ে পেরিয়ে পৌঁছে যান একেবারে সমুদ্রের পাড়ে। নির্জন সৈকত। পর্যটকদের হুড়োহুড়ি তেমন নেই বললেই চলে। এখানে সমুদ্র একটু দূরে। আর একটু শান্ত। উগ্রতা তেমন নেই। পড়ন্ত সূর্যের আলোয় আরও অসাধারণ লাগে এই সৈকত। অনেক্ষণ এখানে কাটিয়ে যেতে পারেন।
বগুড়ান জলপাই-এর আরেকটি বিশেষত্ব হল এই সৈকতে রয়েছে অসংখ্য লাল কাঁকড়া রয়েছে। বনদফতরের পক্ষ থেকে অবশ্য লাল কাঁকড়া সংরক্ষণের কথা বলা হয়েছে। তার নির্দেশিকা বোর্ডও রয়েছে এখানে। ঝাউবনে সময় কাটানোর সুন্দর ব্যবস্থা রয়েছে। সেখানে ঘুরে বেড়িয়ে কেটে যাবে সকালটা। বিকেল থেকে আবার সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকুন। নির্জনতাই এখানকার বিশেষত্ব। সপ্তাহান্তের ছুটি কাটানোর সেরা জায়গা এটি।

এখানে একটিই থাকার জায়গা রয়েছে। সেকারণে এখানে সপ্তাহান্তের ছুটিতে আসতে হলে আগে থেকে বুকিং করে আসা ভাল। নইলে বুকিং পাওয়া যায় না। কারণ অনেকেই সপ্তাহান্তে নিরিবিলিতে সময় কাটাতে এখানে চলে আসেন। দিঘার কাছে এমন একটি নির্জন সৈকতে সময় কাটানোর অভিজ্ঞতা নিতে চলে আসুন এখানে।












Click it and Unblock the Notifications