বিজেপির কার দিকে তাক তৃণমূলের, অভিষেকের বার্তার পর দিল্লিতে যোগদান-জল্পনা
বিজেপির কার দিকে তাক তৃণমূলের, অভিষেকের বার্তার পর দিল্লিতে যোগদান-জল্পনা
"অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে"। কাঁথির সভা থেকে হুঙ্কার ছেড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেছিলেন আগামী সপ্তাহেই দরজা খুলব ছোটো করে। তারপর বুধবার থেকেই শুরু হয়েছে জল্পনা।

দিল্লিতে বড় যোগদান জল্পনা
তৃণমূল বলছে, বেছে বেছে দলে ঢোকানো হবে। কিন্তু কে দলে ঢুকবে, তা নিয়ে জল্পনার অন্ত নেই। তৃণমূল গুঞ্জন ছড়িয়েছে দিল্লিতে বড় যোগদান হতে পারে সম্প্রতি। এই যোগদান নিয়ে প্রবল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কোন বিশেষ ব্যক্তি দলে যোগ দেবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

কোন বিজেপি নেতার দিকে নজর
দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূলের অফিসে শীঘ্রই হতে পারে বড় যোগদান। সাংসদ সৌগত রায় ও ডেরেক ও'ব্রায়েনের হাত ধরে তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি নেতা। কিন্তু কোন বিজেপি নেতার দিকে তৃণমূলের নজর, তা সুস্পষ্ট করেননি তাঁরা। তৃণমূল বলছে, ফলেন পরিচায়তে। যোগ দিলেই দেখতে পাবেন, কে তিনি!

ডিসেম্বরেই হয়তো বিজেপিতে ভাঙন
কাঁথির মঞ্চ থেকে বিজেপি ভাঙনের জল্পনা উসকে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলে দেন, ডিসেম্বরেই হয়তো বিজেপি থেকে কয়েকজন যোগ দেবেন তৃণমূলে। অভিষেক বলেন, এমন নেতারা আসবেন, তাঁরা ছড়ি ঘোরাবেন না। সাধারণ কর্মী-সমর্থকদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন তিনি বা তাঁরা।

দরজা খুললে, বিজেপি আর থাকবে না
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই যে ওঁরা কথায় কথায় বলে ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। আপনারা জানেন কি, আমি যদি দরজা খুলে দিই বিজেপি দলটাই থাকবে না। শুধু আপনাদের ভাবাবেগকে সম্মানন করি বলে জরজা খুলছি না। আপনারা যদি বলেন, দরজা খুলতে, বিজেপি আর থাকবে না।

অভিষেকের প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া
তারপর তিনি জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন। আপনারাই বলুন দরজা খুলব কি না, আপনারা যদি না বলেন, খুলব না। কিন্তু আমার ইচ্ছা ডিসেম্বরে দরজাটা একটু ছোটো করে খোলার। আগামী সপ্তাহে একটু ৫ সেকেন্ডের জন্য খুলে দিই না দরজাটা? এরপর অভিষেকের প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

বেছে বেছে দলে নেব
অভিষেক বলেন, যাঁরা প্রায়শ্চিত্ত করে দলের জন্য কাজ করবে, তাঁদের আমরা বেছে বেছে দলে নেব। তৃণমূলে নেওয়া হবে তাঁদেরই, যাঁরা দলের মাথার উপর চেপে বসবে না। দলের জন্য নিঃস্বার্থ হয়ে কাজ করবে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি সেটাই হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন।

অভিষেক পাল্টা বিজেপির আগেই
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি প্রথম ভাঙন জল্পনা শুরু করে। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালরা দাবি করেন, তাঁদের সঙ্গে তৃণমূলের ২১ থেকে ৪০ জন বিধায়করা যোগাযোগ রাখছেন। আর তার আগে অভিষেক পাল্টা দিয়ে বিজেপিতে ভাঙন ধরিয়ে দিতে চাইছেন।












Click it and Unblock the Notifications