‘‌ত্রিনয়নী’‌র পর ফের ছোট পর্দায় ফিরছে গৌরব–শ্রুতি, জি বাংলায় শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক

'‌ত্রিনয়নী'‌র পর ফের জি বাংলায় ফিরতে চলেছে গৌরব-শ্রুতির জুটি। তবে এবার নয়ন ও দৃপ্তর সফরটা একটু অন্যরকম। প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের হাত ধরেই জি বাংলায় শুরু হতে চলেছে '‌রাঙা বউ'‌, আর সেখানেই একসঙ্গে দেখা যাবে গৌরব ও শ্রুতিকে। এখানে উল্লেখ্য, শ্রুতির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন স্বর্নেন্দু সমাদ্দার।

জি বাংলায় শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক

জি বাংলায় '‌ত্রিনয়নী'‌ শেষ হয়েছে বহুদিন। এই সিরিয়ালের পর শ্রুতি দাসকে নোয়ার চরিত্রে দেখা গিয়েছিল '‌দেশের মাটি'‌তে আর '‌পিলু'‌ সিরিয়ালে গৌরব রায় চৌধুরীকে দেখা যায় আহিরের চরিত্রে। সম্প্রতি শেষ হয়েছে '‌পিলু'‌। আর এই সিরিয়াল শেষ হতে না হতেই দর্শকদের প্রিয় গৌরব-শ্রুতি নিয়ে হাজির হবে '‌রাঙা বউ'‌। এই ধারাবাহিক শ্রুতিকে দেখা যাবে গ্রামের মেয়ে পাখির চরিত্রে। যে গ্রামের সব নববধূদের নিজের হাতে বউ সাজায়। আর তাঁর নিজেরও বউ সাজার সাধ প্রবল। এদিকে অনেক স্বপ্ন থাকলেও, নিজের বিয়েতেই সাজা হয় না তার। হঠাৎই গৌরবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাঁকে। নদী পেরিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ছোট্ট এক দুর্ঘটনা পাখির পুরো জীবন বদলে দেয়। তাঁর স্বামীর স্মৃতিশক্তি হারিয়ে যায়, এমনকী সদ্য বিয়ে করা বউকেও চিনতে পারেন না। এরপর পাখির জীবন কোনদিকে মোড় নেয়?‌ এই পরিস্থিতি সে কীভাবে সামলাবে?‌ এর সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই নতুন সিরিয়ালে।

তবে কবে ও কোন সময়ে জি বাংলায় এই নতুন সিরিয়াল দেখানো হবে সে নিয়ে এখনও কিছু জানানো হয়নি। দেশের মাটি সিরিয়ালের পর দীর্ঘদিন টেলিভিশন থেকে গায়েব ছিলেন শ্রুতি। তবে মহালয়ার এক অনুষ্ঠানে তাঁকে কালীর চরিত্রে দেখা গিয়েছিল। দীর্ঘদিন পর পুরনো জুটি গৌরবের সঙ্গে একই সিরিয়ালে ফিরতে পেরে উচ্ছসিত শ্রুতিও। গৌরব ও শ্রুতিকে একসঙ্গে একই ধারাবাহিকে দেখা যাবে এই খবর আগে শোনা গেলেও এই নিয়ে দু'‌জনের কেউই মুখ খোলেননি। অবশেষে জল্পনার অবসান করে সামনে এল নতুন সিরিয়ালের প্রোমো। এই ধারাবাহিক টিআরপি তালিকায় শীর্ষে থাকবে বলেই মনে করছেন নির্মাতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+