বিগ বসের বাড়িতে কেন কান্নায় ভেঙে পড়লেন রুবিনা দিলায়েক

বিগ বসের বাড়িতে কেন কান্নায় ভেঙে পড়লেন রুবিনা দিলায়েক

বিগ বস–১৪–এর খেলা যত ফাইনাল পর্বের দিকে এগোচ্ছে ততই রোমাঞ্চকর ও কঠিন হয়ে উঠছে। কোন সদস্য শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছাবেন এখন সেই নিয়েই চলছে জল্পনা কল্পনা। বিগ বসের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে রুবিনা দিলায়েকের আবেগঘন দিক, যেখানে তাঁকে ভুল বোঝার কারণে তিনি ভেঙে পড়েছেন। রুবিনা বসার জায়গায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

বিগ বসের বাড়িতে কেন কান্নায় ভেঙে পড়লেন রুবিনা দিলায়েক


নিক্কি তাম্বোলি রুবিনাকে এভাবে কাঁদতে দেখেন এবং অভিনব তাঁর স্ত্রীকে কান্নার কারণ জিজ্ঞাসা করেন। এরপর অভিনব রুবিনার চোখের জল মুছিয়ে তাঁকে সহজ হতে বলেন। রুবিনা জানান যে রাহুল বৈদ্য, আলি গনি, আরশি ও ইজাজ খান সহ সকলে তাঁকে ভুল বুঝছেন। রুবিনা বাড়ির সদস্যদের জানিয়েছিলেন যে পোলট্রির পণ্য যেহেতু কমে আসছে তাই প্রাতঃরাশ সকলে যেন অল্প করে খায়।

তাই রুবিনা সবাইকে তাঁদের খাওয়ার বিষয়টি একটু দেখে রাখতে বলেছিলেন। রুবিনার এই মন্তব্যের পর ইজাজ জানান যে তিনি শিশু নন এবং তিনি জানেন কীভাবে খেতে হয়, রুবিনা তাঁকে এভাবে বলতে পারেন না। ইজাজ জানান যে তিনি গত ৪৫ বছর ধরে খাবার খাচ্ছেন এবং তিনি সুস্থ ও ফিট রয়েছেন। রুবিনা পাল্টা ইজাজকে জানিয়েছেন যে সেই কারণে তাঁকে ঘন ঘন চিকিৎসকের কাছে যেতে হয়। ইজাজ এই মন্তব্যে একটু বিরক্ত হন এবং জানান যে তাঁর অন্য মেডিক্যাল ইস্যু রয়েছে এবং তা রুবিনাকে জানানোর প্রয়োজন বোধ করেন না তিনি।

এই কথোপকথনের মধ্যে নার গলিয়ে দেন রাহুল বৈদ্য এবং জানান যে রুবিনার এই চিন্তা নির্দেশের মতো শোনাচ্ছে। ইজাজ ও রুবিনার ঝগড়ার মধ্যে রাহুল ঢোকায় রুবিনা ক্ষুব্ধ হন এবং রাহুলকে তাঁকে ছুঁতে নিষেধ করেন। অবিনব শুক্লাও ইজাজকে তাঁদের ব্যক্তিগত পরিসরে ঢুকে হামলা করতে এবং তাঁর স্ত্রীকে ছুঁতে বারণ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+