বিগ বস ১৫–এর সম্ভাব্য ‌বিজয়ী হবেন কে?‌ এই পাঁচজনের দৌড়ে কে রয়েছেন এগিয়ে দেখে নিন

বিগ বস ১৫–এর সম্ভাব্য ‌বিজয়ী হবেন কে?‌

বিগ বস ১৫ একেবারে জমে উঠেছে। রোজ রোজ নতুন নতুন ধামাকা দর্শকদের রীতিমতো চমকে দিচ্ছে। বাড়ির ভেতর চলছে তীব্র লড়াই, একে–অপরের দিকে কাদা ছোঁড়াছুড়ি, রোম্যান্স, বন্ধুত্ব সবকিছু। ইতিমধ্যেই সলমল খান সঞ্চালিত বিগ বস সিজন ১৫–এর সাপ্তাহিক রেটিং রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যে রিপোর্টে বিগ বসের সম্ভাব্য বিজয়ী হওয়ার সব গুণ রয়েছে সেরকম পাঁচজনের নাম প্রকাশ করা হয়। অরম্যাক্স মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করণ কুন্দ্রা প্রথম স্থানে থাকার কথা থাকলেও তিনি শীর্ষে নেই। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক শীর্ষে থাকা পাঁচজন সদস্য কারা কারা।

তেজস্বী প্রকাশ

তেজস্বী প্রকাশ

এই তালিকার প্রথমেই নাম র‌য়েছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশের। তিনি টেলিভিশনেও যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিগ বসে এসে তা একটুও কম হয়নি। রিয়্যালিটি শো-এর দর্শকদের কাছে তেজস্বী প্রকাশ ততটাই জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর মিষ্টি মুখের হাসি এবং কমেডি দর্শকদের খুবই ভালো লাগে এবং তিনি এই কারণেই সর্বদা দর্শকদের আকর্ষণ পেয়ে থাকেন। তাই মনে করা হচ্ছে বিগ বসেই এই শো জেতার সম্ভাবনা রয়েছে তেজস্বী প্রকাশের মধ্যে।

করণ কুন্দ্রা

করণ কুন্দ্রা

তেজস্বীর পরই দ্বিতীয় স্থানে রয়েছে করণ কুন্দ্রার নাম। টেলিভিশন জগতে করণ কুন্দ্রা খুবই পরিচিত একটি নাম। বিগ বসের বাড়িতে করণের খেলা যথেষ্ট ভালো এবং দর্শকরাও তাঁকে পছন্দ করছেন। যদিও সম্প্রতি প্রতীক সহেজপালের সঙ্গে হাতাহাতির ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় করণকে। কিন্তু এতকিছুর পরও তাঁর জনপ্রিয়তা ও দর্শকদের আকর্ষণ করার ক্ষমতা কমেনি। তাই করণ কুন্দ্রারও সম্ভাবনা রয়েছে বিগ বসের এই সিজনের বিজয়ী হওয়ার।

 জয় ভানুশালী

জয় ভানুশালী

বিগ বস ১৫-এর সবচেয়ে পাওয়ারফুল সদস্য যদি কেউ হন তিনি হলেন জয় ভানুশালী। যদিও এই তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন। টেলিভিশন ও সঞ্চালনার দুনিয়ায় জয় অত্যন্ত পরিচিত একটি মুখ। তাঁর চনমনে ভাব ও বিগ বসের খেলার প্রতি তাঁর নিষ্ঠার কারণে দর্শকরা তাঁকে ইতিমধ্যেই পছন্দ করতে শুরু করে দিয়েছেন। তাই বিগ বস ১৫-তে জয় ভানুশালীও বিজয়ীর খেতাব জিতে নিতে পারেন এটাতে কোনও সন্দেহ নেই।

শমিতা শেট্টি

শমিতা শেট্টি

ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও বলিউড ডিভা শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টিও এই সম্ভাব্য বিজয়ীর তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। যদিও তাঁর স্থান চতুর্থ নম্বরে, যা একটু নিরাশাজনক। বিগ বস ওটিটিতে শমিতা ও রাকেশ দর্শকদের মন কাড়লেও বিগ বস ১৫-তে সেভাবে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন শমিতা। তবে এতকিছুর পরও মনে করা হচ্ছে শমিতা শেট্টিও বিগ বস ১৫-এর সম্ভাব্য বিজয়ী হওয়ার যোগ্যতা রয়েছে।

প্রতীক সহেজপাল

প্রতীক সহেজপাল

বিগ বস ওটিটির মতোই বিগ বস ১৫-এর পাওয়ার প্যাকেজ বলা চলে প্রতীক সহেজপালকে। একেবারে ধানি লঙ্কা। এই তালিকায় তাঁর স্থান পঞ্চম। বিগ বস ওটিটিতেও প্রায়দিনই প্রতীকের সঙ্গে সব সদস্যদের ঝামেলা হয়ে থাকত আর বিগ বস ১৫-তেও তাই হচ্ছে। এই সিজনের প্রথম দিন থেকেই জয় ভানুশালীর সঙ্গে প্রতীক সহেজপালের সম্পর্ক তিক্তই ছিল। উপরন্তু করণ কুন্দ্রার সঙ্গে হাতাহাতি হওয়ার পর তাঁর সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে যায়। তবে বিতর্ক সৃষ্টি করলেও প্রতীক সহেজপালের ভক্তসংখ্যা নেহাত কম নয়। দর্শকরা প্রতীককে এই শোতে শেষ পর্যন্ত দেখতে চান এবং মনে করা হচ্ছে সকলকে টেক্কা দিয়ে শেষ হাসি হয়ত প্রতীক সহেজপালই হাসবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+