Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুক্তির অপেক্ষায় অঞ্জনের ‘চালচিত্র এখন’! ট্রেলারে ধরা পড়ল মৃণাল ম্যাজিক

শীঘ্রই আসছে অঞ্জন দত্ত পরিচালিত ছবি 'চালচিত্র এখন’। টিজার মুক্তি পেয়েছিল আগেই এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। এই ছবি আসলে কিংবদন্তী চিত্রপরিচালক মৃণাল সেনকে গুরুদক্ষিণা তাঁর 'মানসপুত্র' অঞ্জনের।

বাংলা ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন মৃণাল সেন। তবে, এই কিংবদন্তি পরিচালকের সঙ্গে অঞ্জন দত্তের সম্পর্ক ছিল একেবারে অন্যরকম। ১৯৮১ সালে মৃণাল সেনের পরিচালনায় 'চালচিত্র’ ছবিতে অঞ্জন দত্তের অভিনয়ে হাতেখড়ি। এই ছবিতে অভিনয়ের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান অঞ্জন দত্ত। অভিনয় করতে করতেই পরিচালক আর তাঁর নতুন নায়ক একে অপরের বন্ধু হয়ে গিয়েছিলেন। যদিও সেকথা খুব কমের মানুষই জানেন। তাই এবার সময় এসেছে সেই বন্ধুত্বের কথা সকলের সামনে তুলে ধরার। মৃণাল সেন পরিচালিত ছবির অভিনেতা অঞ্জন দত্ত এবার সেই অসমবয়সী বন্ধুত্বকেই এক সুতোয় গেঁথে তৈরি করেছেন 'চালচিত্র এখন’।


বৃহস্পতিবার, ২ মে প্রকাশ্যে এল 'চালচিত্র এখন’-এর ট্রেলার। ট্রেলারের শুরুতে দেখা মিলল 'চালচিত্র’-এর শ্যুটিংয়ের ঝলক। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভূয়সী প্রশংসা কুড়ানো এই ছবি এবার মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। আগামী ১০ মে একইসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হইচই এবং শহরের নির্বাচিত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অঞ্জন দত্ত পরিচালিত ছবি 'চালচিত্র এখন’।

২০২৩ সাল ছিল মৃণাল সেনের জন্ম শতবর্ষ। সেই উপলক্ষ্যেই এই ছবিটি তৈরি করে নিজের গুরুকে ট্রিবিউট দিয়েছেন অঞ্জন দত্ত। অতএব, এটিই যে অঞ্জন দত্তর কেরিয়ারের সেরা ছবি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র পরিচালক হিসাবে নন, এই ছবিতে পুত্র নীল দত্তের সঙ্গে প্রযোজনার দায়িত্বও সামলেছেন অঞ্জন দত্ত। ছবির সঙ্গীতের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন নীল দত্ত। এই ছবিতে মৃণাল সেন ঘরণী গীতা সেনের চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। মৃণাল সেনকে ফিরে দেখার এই সুযোগ যদি হাতছাড়া না করতে হয় তাহলে '১০ মে’, তারিখটা ভুলে গেলে চলবে না মোটেই। এবার শুধু দর্শকের সামনে আসার অপেক্ষায় অঞ্জনের 'চালচিত্র এখন’।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+