ছোট পর্দায় আজও হিট প্রয়াত অভিনেত্রী দিশা ও ভিভানের জুটি, অধরা রয়ে গেল নায়িকার মৃত্যু রহস্য
ছোট পর্দায় আজও হিট প্রয়াত অভিনেত্রী দিশা ও ভিভানের জুটি, অধরা রয়ে গেল নায়িকার মৃত্যু রহস্য
প্রয়াত অভিনেত্রী দিশা গাঙ্গুলি বাংলা সিরিয়ালে বেশ জনপ্রিয় মুখ ছিলেন। ২০১৫ সালে অভিনেত্রী সুইসাইড করেন। সূত্র অনুয়ায়ী জানা গিয়েছিল, প্রয়াত অভিনেত্রীর সঙ্গে ভিভান ঘোষের প্রেমের সম্পর্ক ছিল। যেদিন অভিনেত্রী দিশা গাঙ্গুলি আত্মহত্যা করেন সেদিন ভিভানের সঙ্গে আইপিএল দেখে ডিনার করে অনেক রাতে নিজের ফ্ল্যাটে ফেরেন তিনি। ফিরেও রাত ১ টা পর্যন্ত ভিভানের সঙ্গে ফোনে কথা বলেন। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যায় এরপরেই দিশা আত্মহত্যা করে। এমনকি ভিভান ঘোষই সকালে দিশার নিথর দেহ উদ্ধার করে। ভিভান প্রথম দরজা ভেঙে দিশার দেহ ঝুলন্ত অবস্থা থেকে নামান। সেদিন ভিভানের কথা অনুযায়ী, সকাল থেকে দিশাকে বহুবার ফোন করা হয়, উত্তর না পেয়ে সকালে এসে উপস্থিত হন তিনি। ভিভানও বাংলা সিরিয়ালে বেশ জনপ্রিয় মুখ।

অভিনেতা ভিভাননের পিছু ছাড়ছে না দিশা নামটি। কারণ, জিবাংলার বিখ্যাত সিরিয়াল ধারাবাহিক কৃষ্ণকলি। এই বাংলা ধারাবাহিকে দিশা খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। অশোক অভিনয় করছে খলনায়কের চরিত্রে। নীল-শ্যামার পাশাপাশি দিশা-ভিভানের জুটিও হিট ছোট পর্দায়।
প্রয়াত অভিনেত্রী দিশা ও আরেক বান্ধবী দু’জনে একসঙ্গে ফ্ল্যাটে থাকতেন। নাম-সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। একই দিনে দুটো খারাপ খবর। অভিনেত্রীর মৃতুর কিছু ঘন্টা আগে হাওড়ায় রেললাইনের পাশ থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়। জানা যায় সে অভিনেত্রীর বান্ধবী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। সেও সুইসাইড করতে চায়। কিন্তু কেন? ঘটনার দিন পুলিশ তাঁকে তাঁর বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। পরে জানা যায় এই মেয়েটি প্রয়াত অভিনেত্রীর বাড়িতেই থাকতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার খেতে বসে দিশার মৃত্যুসংবাদ পান তার বান্ধবী। তার পরেই খাওয়া ফেলে বেরিয়ে যান তিনি। তাঁরা দু’জনে খুব ভালো বন্ধু ছিলেন। তাদের বাংলা ধারাবাহিক মৌচাকে তাদের দেখা গিয়েছে।
অভিনেত্রীর মৃত্যুতে অভিনেতা ভিভানকে পুলিশ অনেক জেরা করে। ঘটনায় দিশার শরীরের ময়না তদন্ত হয় করা হয়। যদিও ঘটনায় প্রয়াত অভিনেত্রীর ঘর থেকে কোন সুইসাইড নোট মেলেনি। দিশার ফোনের লক খোলার পর জানা গিয়েছিল লাস্ট ফোন অভিনেতা ভিভান ঘোষের। তার সঙ্গেই অনেকক্ষণ কথা বলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত প্রয়াত অভিনেত্রীর মৃত্যুর কারণ পুলিশ খুঁজে বার করতে পারেননি।
উল্লেখ্য, ২০১৭ সালে অভিনেতা ভিভান বান্ধবী পৃথা মুখোপাধ্যায়কে বিয়ে করেন। যদিও জানা গিয়েছে পৃথা অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন। ২০১৬ সালে ভিভান ও পৃথা একে অপরের প্রেমে পড়েন।












Click it and Unblock the Notifications