গীতা, কথা অতীত, দুর্দান্ত কামব্যাক করে এই সপ্তাহে টিআরপি তালিকায় সেরা এই ধারাবাহিক
বৃহস্পতিবার আসা মানেই সিরিয়ালের ময়দানে সেরার লড়াই। কে হল সেরা? কে রইল পিছিয়ে, তা নিয়ে তুমুল চর্চা। টিআরপি তালিকার দিকে নজর থাকে সিরিয়াল মেকার থেকে চ্যানেল কর্তৃপক্ষ সকলের। কারণ ধারাবাহিকের জগতে সবকিছুই হল এই টিআরপির খেলা। ভালো টিআরপি মানেই সেই ধারাবাহিকের ভাগ্যের শিকে ছিঁড়বে।
কিন্তু টিআরপি তালিকায় ভালো ফল না করলেই সেই সিরিয়ালের ঘাড়ে বসবে কোপ। আর তাই টার্গেট রেটিং পয়েন্ট বজায় রাখতে যথাসম্ভব চেষ্টা চলে সিরিয়াল নির্মাতাদের মধ্যে। সেই মতোই প্রকাশিত হয়ে গেল চলতি সপ্তাহের বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা। কোন চ্যানেলের কোন ধারাবাহিক টপ করলো সেদিকে তাকিয়ে থাকেন সকলে।

এদিকে বেশ কয়েক সপ্তাহ ধরেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে স্টার জলসা ও জি বাংলার মধ্যে। কখনও একটি চ্যানেল এগিয়ে যাচ্ছে তো আবার কখনও তাকে টেক্কা দিয়ে দিচ্ছে অপর চ্যানেল। এই সপ্তাহেও চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। কোন ধারাবাহিক কত নম্বর পেল? দেখে নেওয়া যাক। নতুন সিরিয়াল শুরু এবং একের পর এক সিরিয়াল বন্ধের খেলায় কিছু ধারাবাহিক সমানে ভালো ফল করে চলেছে। যার মধ্যে অন্যতম হল ফুলকি। মাঝে কয়েক সপ্তাহ একটু পিছিয়ে পড়লেও চলতি সপ্তাহে ফের ধামাকাদার কামব্যাক করেছে জি বাংলার এই সিরিয়াল। ৭.৩ রেটিং নিয়ে চলতি সপ্তাহে টিআরপি টপার ফুলকি।
এদিকে কোনও অংশে জমি ছাড়তে নারাজ গীতা এলএলবি। অগ্নিজিতের সঙ্গে সবকিছু ঠিক হওয়ার পর আবার একটি কেসে গীতার প্রতিপক্ষ হতে চলেছেন তার শ্বশুরমশাই। আর এখানেই আসছে বিরাট টুইস্ট। দমদার স্টোরিলাইন নিয়ে ৭.১ রেটিং পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি। তৃতীয় স্থানে নিম ফুলের মধু। চতুর্থ স্থানে কথা, পঞ্চম স্থানে জগদ্ধাত্রী, উড়ান। এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা পায়নি কোন গোপনে মন ভেসেছে, শুভ বিবাহ। এবারেও টিআরপি তালিকায় রইল বড় চমক।












Click it and Unblock the Notifications