অনেক পিছিয়ে কথা, গীতা! মুখরক্ষা করলেন সোনামণি, বিরাট চমক দিয়ে কে হল এই সপ্তাহের টিআরপি টপার?

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আসা মানেই বুক দুরু দুরু! কারণ এদিনই প্রকাশিত হয় সিরিয়ালের এক সপ্তাহের রিপোর্ট কার্ড অর্থাৎ টার্গেট রেটিং পয়েন্ট। আর ইদানিং কালে টিআরপির খেলায় নির্ভর করছে বাংলা সিরিয়ালের ভাগ্য। চলতি মাসে একদিনে যেমন বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক, ঠিক তেমন একের পর এক ধারাবাহিক এসে চলেছে টিভির পর্দায়। আর তাই পর্দায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কারণ, সবার‌ই একটাই লক্ষ্য টিআরপি তালিকায় ভালো স্থান পাওয়া।

টিআরপি তালিকার মধ্যে দিয়েই দর্শকরা জেনে যান কোন বাংলা ধারাবাহিক কেমন ফল করছে। জনপ্রিয়তার দিক থেকে কে আছে এগিয়ে, কে পিছিয়ে। টিআরপি তালিকায় কোন ধারাবাহিক কত নম্বর পেল সেই দিকে দর্শক থেকে কলাকুশলীদের তীক্ষ্ণ দৃষ্টি থাকে। এক‌ইসঙ্গে কোন চ্যানেলের কতগুলি ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো ফল করল। আর তার ওপরেই নির্ভর করে ধারাবাহিকের ভাগ্য। দেখে নেওয়া যাক জুলাই মাসের চলতি সপ্তাহে কার ভাগ্যে কী রইল।

fulki


কয়েক সপ্তাহ আগে পর্যন্তও টিআরপি তালিকায় একচ্ছত্র রাজত্ব চালিয়ে গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। কিন্তু চলতি মাসে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে এই সিরিয়াল। শীর্ষস্থান দখলের লড়াই চলছে ফুলকি, নিম ফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে-র মধ্যে। আর তারই মধ্যে এবারেও সকলকে পিছনে ফেলে টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিল ফুলকি। টানটান উত্তেজনা আর টুইস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই সিরিয়ালের প্রতিটা এপিসোড। আর তাই ৭.২ রেটিং নিয়ে বেঙ্গল টপার এই সিরিয়াল। উল্লেখ্য, জি বাংলার এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে একটা বারের জন্যেও টিআরপি তালিকায় প্রথম পাঁচের বাইরে বেরোয়নি।

অন্যদিকে, টিআরপি তালিকায় প্রথম পাঁচে দাপট দেখাচ্ছে জি বাংলার আরও দুই সিরিয়াল। পর্ণার নয়া অবতার দর্শকদের যে দারুন পছন্দ হচ্ছে তার প্রমাণ হল এর টিআরপি। এই সপ্তাহেও ৭.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান দখলে রেখেছে নিম ফুলের মধু। সেদিক থেকে পিছিয়ে নেই শ্যামলী ও অনিকেতের প্রেম পর্ব। একটু রেটিং কম হলেও ৬.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে।

তবে বেশ কিছুদিন হল টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে ষ্টার জলসা। তালিকার প্রথম তিন দখল করে রেখেছে জি বাংলা। মুখ রক্ষা করেছেন সোনামণি ও হানি বাফানা। শুরু থেকেই দর্শকদের মনে ভালো জায়গা করে নিয়েছে সুধা ও তেজ। তার ওপর চলতি সপ্তাহে চলছে মহা বিবাহ পর্ব। সুধা যে ডিভোর্সি তা না জেনেই বিয়েতে রাজি হয়েছিল তেজ। কিন্তু সুধার অতীত জানার পর কি তাকে সিঁদুর পরাবে সে? এই গল্প নিয়েই ৬.৪ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শুভ বিবাহ। তবে দীর্ঘ দিন বেঙ্গল টপার থাকার পর বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে জগদ্ধাত্রী। জ্যাস স্বয়ম্ভূর গল্প ৬.২ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+