Sampurna Lahiri: নীল সমুদ্রের মাঝে সাহসী পোশাকে টলি অভিনেত্রী, ছবি দেখে চেনাই মুস্কিল
Sampurna Lahiri: অভিনয় জীবনের শুরু থেকেই জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তীতে অভিনয় থেকে বেশ কিছুদিন বিরতি নিলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনও।
তিনি কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, এসব জানতে তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে (Sampurna Lahiri) চোখ রাখলেই যথেষ্ট। সম্প্রতি তিনি যে ছবি পোস্ট করেছেন, তা শুধু ভক্তদের মধ্যে সাড়া জাগিয়েছে তাই নয়, অভিনেত্রীকে চেনাই দায় হয়ে উঠেছে।

তিনি সম্পূর্ণা লাহিড়ী। অভিনেত্রীর ( Sampurna Lahiri) প্রোফাইল দেখলেই বোঝা যাবে, সম্প্রতি ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছিলেন তিনি। কখনও বিকিনি, কখনও স্যুইম স্যুটে দেখা পোস্ট করেছেন একের পর এক ছবি। তিনি যে বেশ খোশমেজাজে ছুটি কাটিয়েছেন, তা বোঝাই যাচ্ছে।
একেবারে এয়ারপোর্ট থেকে ছবি প্রকাশ করতে শুরু করেছেন তিনি। বিমানে চেপে তিনি পৌঁছে যান নীল সমুদ্রে মাঝে এক বিলাসবহুল রিসর্টে। ফ্যাশনেবল পোশাকে একের পর এক ছবিও তুলেছেন তিনি। সব শেষে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সবুজ বিকিনি পরে রয়েছেন তিনি। সঙ্গে একটা অরেঞ্জ ফ্রেমের সানগ্লাস।
সমুদ্রের মাঝে সেই ছবিতে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। তাঁর ছবির সঙ্গে শোনা যাচ্ছে, 'খো গ্যায়ে হাম কাহাঁ'। সমুদ্রের ওপর তৈরি রিসর্টের ডেকে নাচতেও দেখা গিয়েছে তাঁকে। ২০১৯ সালের পর আর সেভাবে সম্পূর্ণাকে অভিনয়ের দুনিয়ায় দেখা যায়নি। সম্প্রতি ছোটপর্দায় কামব্যাক করেছেন।
সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়াচ্ছেন Sampurna Lahiri!
সিরিয়ালে অভিনয় করছেন তিনি (Sampurna Lahiri) । পাশাপাশি রয়েছে তাঁর প্রোডাকশন হাউসও। মিমি চক্রবর্তী অভিনীত মিনি ছবিটি তৈরি হয়েছিল তাঁর প্রযোজনাতেই। 'নজর' সিরিয়ালে ডাইনির ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তারপরই বিরতি নিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications