বলিউড ও টেলিভিশনের এই জনপ্রিয় তারকারা বিগ বসের শোতে আসতে রাজি নন
বিগ বসের শোতে আসতে রাজি হননি যে সব তারকারা
সলমন খান সঞ্চালিত ভারতীয় টেলিভিশনের বিতর্কিত রিয়ালিটি শো বিগ বসে এখনও পর্যন্ত অনেক বড় বড় তারকারাই তাঁদের মুখ দেখিয়েছেন। বড় বা ছোট, উভয় পর্দার জনপ্রিয় অভিনেতা–অভিনেত্রী বিগ বসে এসে নিজেদের খ্যাতিকে আরও বাড়িয়ে তুলেছেন। তবে এমন অনেক পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব রয়েছেন, যাঁরা সলমন খানের এই শোতে আসতে চাননি। সেরকমই কিছু তারকার কথা জেনে নেব।

করণ সিং গ্রোভার
তিনি বিগ বসে অতিথি হিসাবে এসেছেন কিন্তু সারাক্ষণ বাড়ির মধ্যে ক্যামেরার সামনে থাকার বিষয়টি তাঁর পছন্দের নয়। তাই তিনি বিগ বসে আসতে চাননি।

শাইনি আহুজা
শাইনি আহুজা বিগ বসে আসতে চাননি কারণ তাঁকে মানুষ প্রশ্ন করুক সেটা তাঁর পছন্দ নয়।

নেহা ধুপিয়া
নেহা ধুপিয়া তাঁর শোতে বলিউডের তারকাদের প্রশ্ন করেন কিন্তু তিনি নিজে কখনও বিগ বসের শোতে যেতে আগ্রহ দেখাননি।

রণবিজয় সিং
এমটিভি রোডিজ ও স্প্লিটভিলার সঞ্চালক হ্যান্ডসম রণবিজয় জানিয়েছেন যে বিগ বসের পক্ষ থেকে কখনও তাঁকে এই শোতে যোগ দেওয়ার জন্য বলা হয়নি।

সুরভিন চাওলা
বিগ বস ৯ সিজনের সময় সুরভিনকে এই শোতে অংশ নেওয়ার জন্য বলা হয় কিন্তু তিনি প্রত্যাখান করেন।

জ্যাকি শ্রফ
শোনা গিয়েছে যে জ্যাকি শ্রফ এই শো সঞ্চালনের জন্য প্রস্তুত রয়েছেন কিন্তু শোতে প্রতিযোগী হিসাবে অংশ নেবেন না।

ইভলিন শর্মা
ইভলিন বিগ বসে আসতে চান না কারণ তাঁর ক্লাস্টোফোবিক রয়েছে, এর অর্থ তিনি বদ্ধ অবস্থায় বেশিদিন থাকতে পারেন না।

হানি সিং
হানি সিংকে বিগ বস ৬ সিজনে আসার জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি তাঁর পারিশ্রমিক নিয়ে খুশী ছিলেন না।

পুনম পাণ্ডে
তিনি বিগ বসে আসার জন্য তিন কোটি টাকা চেয়েছিলেন কিন্তু তাঁকে ২ থেকে আড়াই কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।

শমা সিকান্দার
শমা সিকান্দার খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই শোয়ের ধারণা পছন্দ নয়। তাই তিনি বিগ বসে আসতে রাজি নন।

মুকুল দেব
মুকুল দেবকে এই বিগ বসের শোয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে এই অভিনেতা এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি ফেসবুকে প্রকাশ্যে বিগ বসকে না বলে দেন।

কবীর বেদী
শোনা যাচ্ছিল যে কবীর বেদী বিগ বসের বাড়িতে প্রবেশ করতে পারেন যদিও অভিনেতা নিজে এই গুজবকে খারিজ করে দিয়েছেন টুইটের মাধ্যমে।

উদয় চোপড়া
তিনি খুব সুন্দর টুইট করে বিগ বসে যোগ দেওয়ার খবরকে উড়িয়ে দিয়েছেন। যদিও তাঁর প্রাক্তন প্রেমিকা তানিশা মুখার্জী বিগ বসে এসেছিলেন প্রতিযোগী হিসাবে।












Click it and Unblock the Notifications