সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টেলি অভিনেতা কারা জানেন?
সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টেলি অভিনেতা কারা জানেন?
বলিউডে উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের সংখ্যা নেহাৎ কম নয়। তবে শুধুমাত্র চলচ্চিত্রের অভিনেতারাই নন, টেলিভিশন অভিনেতাদেরও অনেকেই সর্বোচ্চ পারিশ্রমিক পেয়ে থাকেন। এবার সেইসব টেলি অভিনেতাদের সম্পর্কে জেনে নেওয়া যাক যারা সর্বোচ্চ বেতনভোগী।

কপিল শর্মা
'দ্য কপিল শর্মা' শো-এর প্রতিটি পর্বের জন্য কমেডিয়ান কপল শর্মা পারিশ্রমিক হিসাবে ৫০ লক্ষ টাকা নেন।

সুনীল গ্রোভার
অভিনেতা এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান সুনীল গ্রোভার 'দ্য কপিল শর্মা' শো-তে ডঃ মাশূর গুলাটি এবং রিংকু দেবীর চরিত্রে অভিনয় করেছেন। এর জন্য তিনি প্রতি পর্বে ১০ থেকে ১২ লক্ষ টাকা বেতন পান।

রূপালী গঙ্গোপাধ্যায়
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা'-তে প্রধান চরিত্রে অভিনয় করেন রূপালী গঙ্গোপাধ্যায়। এর জন্য তিনি প্রতি পর্বে পারিশ্রমিক ১.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টেলি অভিনেত্রী।

হিনা খান
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হেঁটেছিলেন হিনা খান। অভিনেত্রী ধারাবাহিকের প্রতিটি পর্বের জন্য ২ লক্ষ টাকা পারিশ্রমিক দাবী করেন বলে জানা গেছে।

রনিত রায়
রনিত রায় জনপ্রিয় ভারতীয় টেলি অভিনেতাদের মধ্যে একজন। তিনি তাঁর অভিনয় জীবনে একটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কার, পাঁচটি আইটিএ পুরস্কার এবং ছয়টি ভারতীয় টেলি পুরস্কার পেয়েছেন। অভিনেতা রনিত রায় ধারাবাহিকের প্রতিটি পর্বে ১.২৫ লক্ষ টাকা পারিশ্রমিক দাবী করেন।

রাম কাপুর
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'বড়ে আচ্ছে লগতে হ্যায়' খ্যাত অভিনেতা রাম কাপুর ধারাবাহিকের প্রতিটি পর্বে ১.২৫ লক্ষ টাকা পারিশ্রমিক দাবী করেন।

করণ প্যাটেল
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'ইয়ে হ্যায় মহব্বতেন'-এ রমন ভাল্লা নামের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত অভিনেতা করণ প্যাটেল প্রতি পর্বে ১.২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন

সাক্ষী তানওয়ার
সম্প্রতি নেটফ্লিক্সের পারিবারিক থ্রিলার 'মাই'তে অভিনেত্রী সাক্ষী তানওয়ার-কে অভিনয় করতে দেখা গেছে। এই অভিনেত্রী প্রতি পর্বে ১.২৫ লক্ষ টাকা পারিশ্রমিক দাবী করেন

জেনিফার উইঙ্গেট
সরস্বতীচন্দ্র, বেপান্নাহ এবং বেহাদ -এর মতো ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী জেনিফার উইঙ্গেট-কে। তিনি ধারাবাহিকের প্রতি পর্বে ১.৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন

দিব্যাঙ্কা ত্রিপাঠী
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'ইয়ে হ্যায় মহব্বতেন'-এ দিব্যাঙ্কা ত্রিপাঠী তাঁর চরিত্রের জন্য সর্বাধিক পরিচিত হয়েছিলেন। তিনি প্রতি পর্বে ১ লক্ষ টাকা পারিশ্রমিক দাবী করেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications