তানিস্ক বিজ্ঞাপন বিতর্ক, গুজরাতের দোকানে হামলা, ম্যানেজারকে জোর করে ক্ষমা চাওয়ানো হল
তানিস্ক বিজ্ঞাপন বিতর্ক, গুজরাতের দোকানে হামলা, ম্যানেজারকে জোর করে ক্ষমা চাওয়ানো হল
বিতর্কিত বিজ্ঞাপন তুলেও রক্ষা নেই। এবার গুজরাতের গান্ধীধামে গয়না সংস্থার এক দোকানে হামলা চালালো একদল লোক। নিজেদের হিন্দুত্ববাদী সমর্থক বলে দাবি জানায় তারা। দোকানের ম্যানেজারকে দিয়ে ওই বিজ্ঞাপনের জন্য জোর করে লিখিতভাবে ক্ষমা চাওয়ানো হয়েছে। প্রসঙ্গত, টাটা সংস্থার তানিস্কের বিজ্ঞাপনে হিন্দু–মুসলিমের বিয়ে দেখানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়। চাপের মুখে পড়ে বিজ্ঞাপন তুলে নিতে বাধ্য হয় সংস্থা।

রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার ওই গয়নার দোকানের ম্যানেজারকে খুব নরমভাবে ক্ষমা প্রার্থনা লিখতে বলা হয় এবং কোনও ভাঙচুর করা হয়নি দোকানে। ঘটনা সম্পর্কে জানার পর পুলিশ ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছে। যদিও আগে পুলিশের কাছে খবর এসেছিল যে দোকানে হামলা চালিয়েছে ওই ব্যক্তিরা। জানা গিয়েছে, তারা ওই দোকানের ম্যানেজারকে দিয়ে লিখিয়ে নেয়, 'ওই বিজ্ঞাপনটি লজ্জানজক এবং আমরা ক্ষমাপ্রার্থী’। এর পর তা দোকানের বাইরে সেঁটে দেওয়া হয়।
যে বিজ্ঞাপনটি নিয়ে বর্তমানে এত শোরগোল চলছে তা তানিস্কের উৎসবের মরশুম উপলক্ষ্যে 'একাত্মম’ কালেকশনের বিজ্ঞাপন। যেখানে দেখানো হয়েছে হিন্দু মেয়ের বিয়ে হয়েছে মুসলিম পরিবারে, তাঁর সাধ ভক্ষণের অনুষ্ঠান। মহিরা শাশুড়ি তাঁর পুত্রবধুকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য হিন্দু রীতি মেনে সাধের অনুষ্ঠানের আয়োজন করেছেন। শাশুড়ি জানিয়েছেন, মেয়েকে খুশি রাখার রীতি তো সব জায়গাতেই রয়েছে। আর এই বিজ্ঞাপনকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং এই বিজ্ঞাপন নাকি 'লাভ জিহাদ’–এর প্রচার করছে।
বলা হয়, লাভ জিহাদ বা রোমিও জিহাদ হল এক ষড়যন্ত্রমূলক তত্ত্ব, যেখানে মুসলিম ব্যক্তির উদ্দেশ্যই থাকে মুসলিম নয় এমন সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করা এবং মেয়েটির সঙ্গে ভালোবাসার সম্পর্ক ও বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাঁকে ধর্মান্তরিত করা। ভারতে এই লাভ জিহাদকে কেন্দ্র করে বহু ঘটনাই ঘটে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন বিরোধীরা ইতিমধ্যেই 'বয়কট তানিস্ক’ ট্রেন্ড প্রচার করতে শুরু করে দিয়েছেন। এমনকী গয়না সংস্থার কর্মীদেরও হুমকি দেওয়া শুরু হয়ে যায়। বাধ্য হয়ে মঙ্গলবার রাতে বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয় গয়না সংস্থা। এই প্রথমবার সংস্থার কোনও বিজ্ঞাপন নিয়ে এ ধরনের বিতর্ক সৃষ্টি হল। সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, 'একাত্মম প্রচারের পেছনের ভাবনাটি ছিল এই চ্যালেঞ্জিং সময়ে বিভিন্ন পর্যায়ের মানুষ, স্থানীয় কমিউনিটি ও পরিবারের সঙ্গে একত্রিত হয়ে উৎসবের একতাকে উদযাপন করা। কিন্তু এই বিজ্ঞাপনটি তার লক্ষ্যের বিপরীতে গিয়েছে এবং তা নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। আমরা এর জন্য খুবই দুঃখিত এবং এই বিজ্ঞাপনটি তুলে নিয়ে সংস্থার প্রত্যেকের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications