রবিবার বিগ বসের গ্র‌্যান্ড ফাইনাল, এখনও ধোঁয়াশা এই শোয়ের পুরস্কারের অর্থ নিয়ে

রবিবার বিগ বসের গ্র‌্যান্ড ফাইনাল, এখনও ধোঁয়াশা এই শোয়ের পুরস্কারের অর্থ নিয়ে

রবিবার বিগ বস ১৪ শো চূড়ান্ত অবস্থায় চলে এসেছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কে হবেন এই শোয়ের বিজয়ী। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা আর তারপরই এই বিতর্কিত শোয়ের বন্ধ পর্দা খুলে যাবে। সলমন খান সঞ্চালিত এই শোয়ে বর্তমানে পাঁচজন সদস্য এই মুহূর্তে রয়েছেন, যাঁরা হলেন রাহুল বৈদ্য, রুবিনাদিলায়েক, আলি গনি, রাখি সাওয়ান্ত এবং নিকি তাম্বোলি। দর্শকরা এটা জানার জন্য কৌতুহলী হয়ে রয়েছেন কার ভাগ্যে এই ট্রফি এবং পুরস্কারের অর্থ রয়েছে। নেটিজেনরাও সমানভাবে কৌতুহলী এই রিয়ালিটি শোয়ের পুরস্কারের অর্থ জানতে।

রবিবার বিগ বসের গ্র‌্যান্ড ফাইনাল, এখনও ধোঁয়াশা এই শোয়ের পুরস্কারের অর্থ নিয়ে

প্রত্যেক বছর বিগ বসে পুরস্কারের অর্থ ৫০ লক্ষ টাকা থাকে। কিন্তু এই মরশুমের শোতে কিছুটা দৃশ্য বদলে গিয়েছে। এখনও পর্যন্ত বিগ বসের পুরস্কারের অর্থ ঠিক কত তা নিয়ে কিছি স্পষ্টভাবে জানা যায়নি। যদিও ফাইনালে যাওয়ার জন্য রাখি সাওয়ান্ত ১৪ লক্ষ টাকা ছিঁড়ে কুটিকুটি করে দিয়েছেন আগেই। টাস্কেও বাড়ির সদস্যরা পুরস্কারের অর্থ আত্মত্যাগ করে নিজেদের নমিনেশন থেকে বাঁচিয়েছেন। অতএব পুরস্কারের অর্থ থেকে যদি টাস্কের ওই অর্থ বাদ দেওয়া হয় তবে পুরস্কারের অর্থ দাঁড়াচ্ছে ৩৬ লক্ষ টাকায়। যদিও এখনও কেউই এ বিষয়ে নিশ্চিত করে কিছুই জানেন না।

বিজয়ীদের নাম ঘোষণার কয়েক ঘণ্টা আগে বিগ বস ফাইনাল প্রতিযোগীদের সুযোগ দেন পুরস্কারের অর্থ থেকে কিছু অর্থ নিয়ে শো ছেড়ে দিতে। এ বছর বিগ বস সেই সুযোগ ইতিমধ্যেই নিকি তাম্বোলিকে দিয়েছেন। তাঁকে ৬ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু নিকি তা নিতে অস্বীকার করেন এবং তিনি ফাইনালে থাকতে চান বলে জানিয়েছেন।

বিগ বস ফাইনাল রবিবার, ২১ ফেব্রুয়ারি কালার্স টিভিতে রাত ন’‌টার সময় সম্প্রচার হবে। তখনই দর্শকরা বিগ বস রিয়ালিটি শোয়ের বিজয়ী ও পুরস্কারের অর্থ উভয় জানতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+