Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শেষ হতে চলেছে স্টার জলসার ‘‌ইস্মার্ট জোড়ি’, ফিনালের দিন কি চমক থাকছে জেনে নিন

শেষ হতে চলেছে স্টার জলসার ‘‌ইস্মার্ট জোড়ি’, ফিনালের দিন কি চমক থাকছে জেনে নিন

‌শেষের পথে স্টার জলসার জনপ্রিয় শো '‌ইস্মার্ট জোড়ি'‌। আগামী ৩১ জুলাই এই রিয়্যালিটি শোয়ের ফাইনাল পর্ব। যেখানে একই মঞ্চে হাজির থাকবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার দেব এবং জিৎ। সঙ্গী থাকবেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং সঙ্গীতশিল্পী শান। দেখা যাবে মনামী দেকেও।

ফিনালেতে কী হচ্ছে দেখুন

ভিডিওতে দেখা যাচ্ছে, দেব বলছেন, '‌এই গেমটা কিন্তু আমি আর জিৎ-দা খেলব। আর সমস্ত প্রতিযোগীরা এবার বিচারকের দায়িত্ব সামলাবেন।'‌ খেলার নিয়ম অনুসারে দেবকে একটি বাংলা গান শুনে অঙ্গভঙ্গি করতে দেখা যায়। যা দেখে জিৎ বলেন, ঠিক কোন গানটির কথা দেব বলতে চেয়েছেন। জিৎ অবশ্য নিমেষেই উত্তর দিয়ে ফেলেন। এরপর ঠিক একইভাবে আসে দেবের পালা। উত্তর দিতে দেবও সমর্থ হন। তবে কে কত দ্রুত, কত সময়ের মধ্যে উত্তরটা দিয়ে এই খেলায় জয় হাসিল করেছেন, তা ইস্মার্ট জোড়ি সম্প্রচারিত হওয়ার পরই জানা যাবে।

দেব–রূক্মিণীর পারফর্ম্যান্স

এদিকে ইস্মার্ট জোড়ির ফিনালেতে থাকছে আরও বেশকিছু চমক। যেখানে শানের গাওয়া 'রিমঝিম ধারাতে' গানে পারফর্ম করতে দেখা যাবে দেব এবং রুক্মিণীকে। যেটি আসলে দেব-কোয়েল জুটির 'প্রেমের কাহিনী' ছবির গান। ফিনালের দিন দেবকে কালো রঙের টাকসিডো এবং রুক্মিণীকে সিলভার গাউনে দেখা যাবে। ইস্মার্ট জোড়ির ফিনালে সম্প্রচারিত হবে ৩১ জুলাই রাত ৮টায়।

চার মাসের সফর শেষ হচ্ছে

ইস্মার্ট জোড়ির ফিনালেতে পৌঁছে গিয়েছেন বেশ কিছু তারকা দম্পতি। শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে। এ বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া '‌ইস্মার্ট জোড়ি'‌র সফর চলাকালীন নানান ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই তারকা দম্পতিরা। আরও বেশি করে নিজেদের বিষয়ে জেনেছেন বাস্তবের স্বামী-স্ত্রী জুটি। কখনও অচেনা রাস্তা, বহু মানুষের ভিড়ে নিজের সঙ্গীকে খুঁজে বের করা অথবা গ্রামে গিয়ে জীবনধারণ করা বা রান্না করে সেই খাবার বিক্রি করার মতো একাধিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে এই জুটিরা। ৩১ জুলাই কোন জোড়ির মুখে শেষ হাসি দেখা যায় তার জন্য আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা করতেই হবে।

ফিনালে কারা কারা পৌঁছালেন

স্টার জলসার এই রিয়্যালিটি শো 'ইস্মার্ট জোড়ি' বেশ ভালো জায়গা করে নিয়েছে দর্শক মনে। জিৎ-এর সঞ্চালনও বেশ প্রশংসনীয়। ইতিমধ্যেই এই শোয়ের সেমিফাইনাল পর্ব শেষ হয়ে গিয়েছে। ফিনালেতে পৌঁছে গিয়েছেন রাজা গোস্বামী ও মধুবনী, সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা, ভরত কল ও জয়শ্রী, অনীক ধর ও দেবলীনা, রাজীব বসু ও মোহিনী, সৌরভ সাহা ও সুস্মিতা, রূপঙ্কর বাগচী ও চৈতালি এবং প্রান্তিক ও অঙ্কিতা। তবে তারকা জুটিরা সকলেই একবাক্যে জানিয়েছেন যে এই খেলায় হার-জিত যাই হোক না কেন, একে-অপরের সঙ্গে এই বন্ধুত্বটা চিরকালই থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+