Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দু’‌টি জ্বলন্ত সমস্যা নিয়ে মঞ্চ সরগরম করতে আসছে ‘‌আপনি কি বলেন’‌, দেখে নিন প্রোমো

একমাস আগেই স্টারর জলসায় শুরু হয়েছে মনের কথা বলার সুবর্ণ সুযোগ দেওয়ার এক শো '‌আপনি কী বলেন’‌। ইতিমধ্যেই এই শো বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। সমাজের নানান কুআচার, প্রচলিত বিশ্বাস ভাঙতেই মূলতঃ এই রিয়্যালিটি শো। সম্প্রতি এই শোয়ের দু’‌টি পর্বের প্রোমো সামনে এসেছে। যেখানে এক গভীর প্রশ্নের মুখে দাঁড়িয়ে গোটা সমাজ।

আপনি কী বলেন আসন্ন পর্বের প্রোমো ভিডিও

মেয়েটির বংশপরিচয় জানার আগেই গভীর প্রেম শুরু হয়ে গিয়েছে। মেয়েটিও তাঁর সব উজাড় করে ভালোবাসছে ছেলেটিকে। ছেলের মা–বাবাও ছেলের খুশিতে খুশি। বিয়ের সামাজিক আচার–অনুষ্ঠান শেষ তবে বাকি আইনি বিয়ে। আর এই সময় যদি জানতে পারেন আপনার বংশের বউ যৌনকর্মীর মেয়ে?‌ কী প্রতিক্রিয়া হবে আপনার?‌ মেনে নেবেন? নাকি ভেঙে দেবেন বিয়ে? যৌনকর্মীর মেয়েরা কি বাড়ির বউ হতে পারেন?‌ এই কঠিন প্রশ্ন নিয়ে '‌আপনি কী বলেন’‌–এর পরবর্তী পর্বে হাজির হবেন সঞ্চালক দেবশঙ্কর হালদার। প্রোমোতে দেখা গিয়েছে নানন জন নানান মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন মেনে নেওয়াটাই উচিত। শোতে উপস্থিত জনৈকা মহিলা হঠাৎই বিস্ফোরক এক জবাব দেন। তিনি বলেন তাঁর বাড়ির বউ যৌনকর্মীর মেয়ে। মহিলা বলেন, 'আমার বাড়িতে এই ঘটনা হয়েছে। আমার নিজের ছেলে যৌনকর্মীর মেয়েকে বিয়ে করেছে। আমি এখনও বৌমার সঙ্গে সংসার করছি। ওকে সব সময় সমর্থন করি। খুব ভালবাসি।’

আর একটি প্রোমোতে উঠে এসেছে, সমকামীর মতো বাস্তব একটি সমস্যা নিয়ে। যা নিয়ে আজও মধ্যবিত্ত বাঙালি বাড়ি কথা বলতে লজ্জা পায়। একটি মেয়ের পাকা দেখার পরও সে বিয়ে করতে রাজি হয় না কারণ সে তার বান্ধবীকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। অথচ সেটা মানতে নারাজ মা–বাবা। কারণ তাদের কাছে এটা একটা অসুখ যার সমাধান রয়েছে বিয়েতে। প্রোমো ভিডিওতে দেবশঙ্কর হালদার এই প্রশ্ন যখন দর্শকদের কাছে ছুঁড়ে দিলেন তখন অনেকেই সত্যি ভাবতে শুরু করেন এটা নিয়ে। এক দর্শক বলেন তাঁরই এক আত্মীয়ের মেয়ে বিদেশে এক মেয়েকে বিয়ে করে ভালো আছেন এবং মেয়েটির ৭০ বছরের বাবা সেটাকে মেনেও নিয়েছেন। দর্শকরা এটা নিয়ে কী ভাবছেন প্রশ্ন করেছেন সঞ্চালক।

ঠিক এই ধরনের জ্বলন্ত বিষয় নিয়েই এই রিয়্যালিটি শোতে আলোচনা করা হয়। সমাজকে একটু আধুনিক করে তোলাই এই শোয়ের মূল লক্ষ্য। প্রসঙ্গত, এই প্রথমবার কোনও বাংলা চ্যানেল সাধারণ মানুষকে তাঁদের মনের কথা বলার সুযোগ করে দিয়েছে। এই দুই বিষয় নিয়ে সরগরম হয়ে উঠবে '‌আপনি কী বলেন’‌–এর মঞ্চ, যা দেখা যাবে এই শনি ও রবিবার দুপুর আড়াইটের সময়।

সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে, দৈনন্দিন জীবনের নানা সমস্যা নিয়ে মন খুলে কথা বলার জন্যই এই প্ল্যাটফর্ম নিয়ে এসেছে স্টার জলসা। যাঁদের জীবনের সমস্যা নিয়ে কথোপকথন হবে, তাঁরাও উপস্থিত থাকবেন এই মঞ্চে। সাধারণ মানুষের মনের কথা তুলে ধরতে আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে রিয়্যালিটি শো '‌আপনি কী বলেন’‌।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+