স্টার জলসায় আসছে ‘নবাব নন্দিনী’, কারা থাকছেন অভিনয়ে?
স্টার জলসায় আসছে ‘নবাব নন্দিনী’, কারা থাকছেন অভিনয়ে?
নতুন ধারাবাহিক শুরু হলে হলেন সকলেরই ভালো লাগে। তা যদি আবার জনপ্রিয় মুখ হয় তাহলে কথাই নেই। এবার স্টার জলসায় আসছে এক নতুন ধারাবাহিক। নাম 'নবাব নন্দিনী’। নবাবের ভূমিকা অভিনয় করতে দেখা যাবে রিজওয়ান রাব্বানি শেখকে। তাঁর বিপরীতে দেখা মিলবে ইন্দ্রানী পাল ওরফে তিথিকে যিনি বরণ সিরিয়াল অভিনয় করে সকলের বিশেষ নজর আকর্ষণ করেছিলেন।

এস ভিএফের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। কেমন হবে সিরিয়ালটি বা কী নিয়ে এই ধারাবাহিক গল্প এগোবে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ইতিমধ্যে স্টার জলসা তরফে একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুশি হয়েছেন অনুগামীরা। তবে কী রয়েছে সেই প্রোমোতে।
প্রোমো দেখে যতদূর বোঝা যাচ্ছে এই সিরিয়ালের গল্প এগোবে এক বনেদি বাড়িকে কেন্দ্র করে। বাড়ির কর্তার এক ছেলে তিন নাতি ও নাতনি। সেখানেই ছোট নাতির চরিত্রের অভিনয় করবেন নবাব ওরফে রিজওয়ান। কর্তার বড় ছেলের বউ ব্যবসার হাল ধরবে। উন্নতির জন্য সে ভুল পথে পা রাখতে ভয় পাননা একদমই। তাঁর মধ্যেই বাড়ির এক পুজোতে উপস্থিত হন নন্দিনী।
সেখানেই নবাব- নন্দিনীর আলাপ হয়। তাঁদের প্রেম কীভাবে এগোবে বা গল্পের মোড় কোন দিকে যাবে। তা জানতে হলে দেখতে আসন্ন ধারাবাহিকটি। ইন্দ্রানী ও রিজওয়ান ছাড়া এই সিরিয়ালে দেখা মিলবে অশোক মুখোপাধ্যায়, অনিমেষ বাদুড়ী, সেজুতি সহ একাধিক কলাকুশলীর। কবে থেকে এই ধারাবাহিকটি শুরু হবে। কখনইবা সম্প্রচার হবে এটি টিভির পর্দায়। তা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি।
অপরদিকে, পাশাপাশি স্টার জলসায় আসছে 'এক্কা দোক্কা’। নতুন ধারাবাহিক আসার খবরে বেশ খুশি সিরিয়াল প্রেমীরা। তবে কারা থাকছেন অভিনয়ে, কী নিয়েই বা আসন্ন সিরিয়ালের গল্প, তা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে।দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিকটি।
এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সপ্তর্ষি মৌলিক ও সোনামণি সাহা। নায়ক নায়িকা দুজনেই টেলিভিশনের বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ। তবে এখানেই শেষ নয় দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস। আসন্ন সিরিয়ালে পোখরাজের চরিত্রে অভিনয় করবেন সপ্তর্ষি মৌলক। অপরদিকে রাধিকার চরিত্রে দেখা মিলবে সোনামণির। কবে থেকে সিরিয়ালটি শুরু হবে তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications