খুকুমণির স্লটেই কী আসছে ‘বৌমা একঘর’, জেনে নিন

খুকুমণির স্লটেই কী আসছে ‘বৌমা একঘর’, জেনে নিন

সদ্যই শোনা গেছে বাংলা ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি বন্ধ হয়ে যাচ্ছে! মাত্র ৫ মাসের মাথায় বন্ধ হচ্ছে এটি। যা জেনে অনেকে অবাক হয়েছেন। হয়তো এটা কারো বিশ্বাস হচ্ছে না। কিন্তু কেন বন্ধ হতে হচ্ছে এই সিরিয়ালকে! যদিও এ বিষয়ে কোন কলাকুশলী এখনও কিছু জানাননি, তবে অনেকের মাথাতেই যেন আকাশ ভেঙে পড়ছে। অনুগামীরা জানতে চাইছেন, কবে থেকে বন্ধ হচ্ছে এই ধারাবাহিকটি! তবে, কী এই সিরিয়ালের স্লটেই আসছে নতুন ধারাবাহিকটি কী আসছে।

খুকুমণির স্লটেই কী আসছে ‘বৌমা একঘর’, জেনে নিন

২০২১ সালের নভেম্বর মাসে শুরু হয়েছিল 'খুকুমণি হোম ডেলিভারি'। তাহলে মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। যদিও শুরুর পর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সিরিয়াল। শুরু হওয়ার পর থেকেই টিআরপি খুব ভালোই ছিল। এই জনপ্রিয় ধারাবাহিকের বিহানের সরলতা, খুকুমনির সুপারহিট সংলাপের জেরে এই ধারাবাহিক কিন্তু ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছিল। বাংলা সিরিয়াল কিন্তু হিন্দিতে রিমেক হয়েছে। গত সপ্তাহের টিআরপিতে এই ধারাবাহিক কিন্তু অনেকেই পেছনে পড়ে গিয়েছিল। তাহলে অনুগামীদের প্রশ্ন তাহলে কি টিআরপি খারাপ হওয়ার জন্য সিরিয়াল বন্ধ হতে চলেছে?

সূত্র মারফত জানা গিয়েছে, খুকুমণির জায়গায় আসছে 'বৌমা একঘর'। আগামী মাসের ২ তারিখ থেকে আসন্ন সিরিয়ালের সম্প্রচার হবে। তবে কী খুকুমণি শেষ হবে, হ্যাঁ ঠিকই শুনছেন। সমাপ্তি হবে এই জনপ্রিয় ধারাবাহিকের। জানা গিয়েছে আগামী মাসের গোড়াতেই নাকি শেষ সম্প্রচার হবে এই ধারাবাহিকের। চলতি মাসের নাকি শেষবার শুটিং করবেন খুকুমণি হোম ডেলিভারি। অনেক ভক্তদের মন খারাপ। তারা চায় না এত তাড়াতাড়ি এই সিরিয়াল ধারাবাহিক শেষ হোক!

আসন্ন ধারাবাহিকে অপুই থাকবে গল্পের মুখ্য চরিত্রে। নায়ক হিসাবে এবার আর দীপু না থাকবে মনীশ। থাকবেন দেবজ্যোতি রায়চৌধুরী। যিনি 'ফেলনা' বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। তেমনই খবর পাওয়া গেছে।

অপু ধারাবাহিকে কীভাবে বাড়ির বউ পরিবারের সমস্ত প্রতিকূলতাকে জয় করে বিডিও হয়েছেন। সুশান্ত দাসের এই ধারাবাহিকে এমন এক মেয়ের জীবন ফুটে উঠবে যাকে বিয়ের পর তাঁর শাশুড়ি পেশায় পা রাখবার স্বপ্ন দেখাবে। আর সেই স্বপ্নপূরণ করতে গিয়েই বিদেশের মাটিতে পৌঁছাবে অপু। কেমন হবে ধারাবাহিকটি, সেদিকেই তাকিয়ে সকলে। কেমন মানাবে মনীশ আর অপুকে। তা ধারাবাহিক শুরু হলে জানা যাবে। অপুকে নতুন রূপে দেখার জন্য অনুগামীরা অপেক্ষা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+