টেলিকাস্টের সপ্তাহ না ঘুরতেই কামাল দুই শালিকের, উঠে এল দ্বিতীয় স্থানে! প্রথমে কে?
বাংলা সিরিয়ালের জগতে নিত্য নতুন ধারাবাহিক শুরু হতেই থাকে। পুরনো সিরিয়াল বন্ধ হয়ে নতুন সিরিয়াল শুরু হওয়া কোনও নতুন বিষয় নয়। বিশেষ করে নিত্যনতুন কনসেপ্টে নতুন নতুন সিরিয়ালের গল্প দেখতে উৎসাহী থাকেন দর্শকরা। ঠিক তেমনই শুরু হয়েছে নয়া ধারাবাহিক দুই শালিক।
হেমা মালিনীর 'সীতা ওউর গীতা' সত্তরের দশকে ব্লকবাস্টার সিনেমা। মূলত দুই জমজ বোনকে নিয়ে ছিল সেই গল্প। জন্মের পর ভাগ্যের ফেরে আলাদা হয়ে যায় দুই বোন। একজন বড় হয় বিরাট অট্টালিকায়, আর অপরজন বেড়ে ওঠে বস্তিতে। কিন্তু প্রাসাদে দিন কাটালেও শান্ত স্বভাবের সীতা লাঞ্ছনা বঞ্চনা এবং অত্যাচারের শিকার হয় নিজেরই পরিবারের অন্যান্য সদস্যদের দ্বারা।

আর গীতার ঘটনা ঠিক উল্টো। চঞ্চল, প্রতিবাদী, ধৃঢ়চেতা গীতা যেন শক্তির অপর রূপ। এই গল্প দর্শকদের এতটাই প্রেরিত করেছিল যার ফলে একাধিক ছবি কিংবা ধারাবাহিক একাধিক ভাষায় তৈরি হয়েছে ঠিক এমন গল্পকেই প্রেক্ষাপট করে। আর এবার বাংলা ধারাবাহিকেও উঠে এল এমনই দুই বোনের গল্প।
যমজ বোন আঁখি ও ঝিলিকের কাহিনী নিয়ে শুরু হয়েছে সিরিয়াল দুই শালিক। যেখানে দেখা গেয়েছে, ঝড়বৃষ্টির রাতে গর্ভবতী স্ত্রী রেবতীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ব্যবসায়ী অনিমেষ রায়। পথেই তাঁদের দুই সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু গল্পের বড় টুইস্ট সেখানেই। জন্মের পর কীভাবে আলাদা হল যমজ দুই বোন? এক সন্তান রেললাইনের মাটিতে লুটিয়ে পড়বে।
নিঃসন্তা ধাইমা আগলে নেন সেই মেয়েকে। নাম রাখেন ঝিলিক। কিন্তু রেবতীর সঙ্গে যে মেয়েটি ছিল? তার কী হল? কীভাবে সেই সন্তান আঁখি হয়ে উঠল বঞ্চনার শিকার? সেইসব নিয়েই এগিয়ে চলেছে গল্প। এই দুই যমজ বোনের চরিত্রে দেখা যাচ্ছে তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্তকে। এর আগে তিতিক্ষাকে ইচ্ছে পুতুল ধারাবাহিকে দেখা গিয়েছিল। অন্যদিকে রামকৃষ্ণ ধারাবাহিকে ছিলেন নন্দিনী।
শুরুর পর মাত্র কয়েকসদিন সম্প্রচারেই নজর কেড়েছে দুই শালিক। আর সবথেকে বড় কথা, টেলিকাস্টের প্রথম সপ্তাহেই ওটিটি হটস্টারে ২ নম্বর পজিশনে উঠে এসেছে এই মেগা। অনুরাগের ছোঁয়ার পরেই এখন রয়েছে দুই শালিক। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই দুই যমজ বোনের গল্প। মাত্র কয়েকদিনেই সম্পূর্ণ রূপে দর্শকদের মন জয় করে নিয়েছে এই মেগা, তা বলাই বাহুল্য।
-
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি












Click it and Unblock the Notifications