‘‌গাঁটছড়া’‌র ঝড়ে উড়ল ‘‌মিঠাই’‌, দেখুন কোন ধারাবাহিক মন জয় করল, রইল টিআরপি তালিকা

‘‌গাঁটছড়া’‌র ঝড়ে উড়ল ‘‌মিঠাই’‌, দেখুন কোন ধারাবাহিক মন জয় করল, রইল টিআরপি তালিকা

বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের টিআরপি জানার দিন। কোন সিরিয়াল এগিয়ে গেল আর কোনটাই পিছিয়ে পড়ল তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকরা। জি বাংলা ও স্টার জলসার বিভিন্ন ধারাবাহিক এই টিআরপি প্রতিযোগীতায় রোজ অংশ নিয়ে থাকেন। এ সপ্তাহেও বড়সড় চমক রয়েছে টিআরপি তালিকাতে।

প্রথম স্থান দখল করল সেই ‘‌গাঁটছড়া’‌

প্রথম স্থান দখল করল সেই ‘‌গাঁটছড়া’‌

এই সপ্তাহেও মোদক পরিবারের মান রক্ষা করতে পারল না '‌মিঠাই'‌। বরং গত সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষে থাকা '‌গাঁটছড়া'‌ এ সপ্তাহেও প্রথম স্থান দখল করে নিয়েছে। শুধু তাই নয় নম্বরও বেড়েছে। গত সপ্তাহের ৮.২ থেকে নম্বর বেড়ে হয়েছে ৮.৪। গত সপ্তাহে ফ্যাশন শো দেখিয়ে অনেকটা নম্বর তুলে নিয়েছিল এই সিরিয়াল। এবার দ্যুতির জীবন ও খড়ির লড়াই আরও বড় চ্যালেঞ্জের মুখে। ভট্টাচার্য বাড়ির মেয়েদের লড়াই নম্বর বাড়াল ধারাবাহিকের। তবে টিআরপি তালিকায় চমক হল শীর্ষ তিন ধারাবাহিকই স্টার জলসার। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও স্টার জলসার দুটি ধারাবাহিক। 'আলতা ফড়িং' দ্বিতীয় স্থানে। ৭.৪ থেকে নম্বর বেড়ে হয়েছে ৭.৮। তৃতীয় স্থানে 'ধুলোকণা'। নম্বর বেড়েছে অনেকটাই। ৭.১ থেকে বেড়ে হয়েছে ৭.৬। একদিকে ব্যাঙ্কবাবুকে নির্দোষ প্রমাণ করতে ফড়িংয়ের লড়াই তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করছেন দর্শক। অন্যদিকে চড়ুই জড়িয়েছে মধুচক্রে। 'ধুলোকণা' ধারাবাহিকেও চলছে টানটান পর্ব।

পিছিয়ে গেল ‘‌মিঠাই’‌

পিছিয়ে গেল ‘‌মিঠাই’‌

তবে জায়গা হারিয়েছে '‌গৌরী এলো'‌। গত সপ্তাহে যে সিরিয়াল দ্বিতীয় স্থানে ছিল তা একেবারে চতুর্থ স্থানে নেমে আসায় একটু হতাশ হয়েছেন এই ধারাবাহিকের দর্শকরা। নম্বরও কমেছে গত সপ্তাহের তুলনায়। এই সপ্তাহে '‌গৌরী এলো'‌ পেয়েছে ৭.‌৩। '‌মিঠাই'‌ সেভাবে মন জয় করতে যে পারছিল না তা স্পষ্টই ছিল। টিআরপিতে শীর্ষে থাকা '‌মিঠাই'‌ এই সপ্তাহে পঞ্চম নম্বরে নেমে এসেছে। গত সপ্তাহের ৭.২ থেকে নম্বর কমে হয়েছে ৬.৬। এবার যৌথ ষষ্ঠ স্থান দখল করেছে '‌অনুরাগের ছোঁয়া'‌ ও '‌জগদ্ধাত্রী'‌, দুই মেগা পেয়েছে ৬.৪।

নম্বর কমেছে বেশ কিছু ধারাবাহিকের

নম্বর কমেছে বেশ কিছু ধারাবাহিকের

টানটান উত্তেজনা, বিয়ের সিকোয়েন্স থাকা সত্ত্বেও নম্বর কমেছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর। ৬.৮ থেকে কমে হয়েছে ৬.৩ নিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে। যদিও দর্শকের মধ্যে ধারাবাহিক নিয়ে জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এক চুলও। এবারও অষ্টমে '‌সাহেবের চিঠি'‌, পেয়েছে ৫.৯ রেটিং পয়েন্ট। ৫.৯ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে '‌খেলনা বাড়ি'‌। দশমে '‌মাধবীলতা'‌র ঝুলিতে রয়েছে ৫.‌৭।

প্রথম দশে রয়েছে কোন মেগা সিরিয়াল দেখুন

প্রথম দশে রয়েছে কোন মেগা সিরিয়াল দেখুন

* প্রথম - গাঁটছড়া (৮.৪)

* দ্বিতীয় - আলতা ফড়িং (৭.৮)

* তৃতীয় - ধুলোকণা (৭.৬)

* চতুর্থ - গৌরী এলো (৭.৩)

* পঞ্চম - মিঠাই (৬.৬)

* ষষ্ঠ - অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী (‌৬.‌৪)‌

* সপ্তম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)

* অষ্টম - সাহেবের চিঠি (৬.২)

* নবম - খেলনা বাড়ি (৫.৯)

* দশম - মাধবীলতা (৫.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+