Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ramayan Returns: টেলিভিশনে ফিরছে রামানন্দ সাগরের রামায়ন! কোথায় দেখবেন এই সিরিয়াল

'Ramayan' Returns: সিনেমা হিসেবে আদিপুরুষ ( Adipurush) ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। গত ১৬ জুন ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়েছে ছবিটিকে নিয়ে। বিশেষত গল্পের প্লট, সংলাপ নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই।

এরই মধ্যে নতুন ঘোষণা। আবারও টেলিভিশনে ফিরছে রামায়ন ((Ramayan)। রামানন্দ সাগরের (Ramanand Sagar) সেই জনপ্রিয় শো আবার দেখা যাবে টিভি-তে। শেমারো টিভি-র তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ৩ জুলাই থেকে দেখা যাবে সেই শো।

টেলিভিশনে ফিরছে রামানন্দ সাগরের রামায়ন!

ইন্সটাগ্রামে একটি ক্লিপিং শেয়ার করে শেমারো টিভি জানিয়েছে, ৩ জুলাই থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় দেখা যাবে এই শো। দর্শকদের জন্য তাদের পছন্দের শো ফিরছে বলে জানানো হয়েছে।

ভারতীয় মহাকাব্যের গল্প নিয়ে তৈরি সেই শো-তে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল আর সীতার ভূমিকায় ছিলেন দীপিকা চিখিলা। অনেক বছর আগে এই শো দেখানো হত টিভি-তে। তখনও সোশ্যাল মিডিয়ায় যুগ আসেনি। সেই সময় নিয়ম করে নির্দিষ্ট সময়ে টিভি-র সামনে রামায়ন দেখতে বসার আনন্দই ছিল আলাদা।

সম্প্রতি সেই রামায়ন নিয়েই তৈরি হয়েছে সিনেমা। প্রভাস, কৃতি স্যানন, সইফ আলি খান অভিনীত সেই ছবি নিয়েই সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে। ৫০০ কোটি টাকা খরচে তৈরি হয়েছে সেই সিনেমা। ভারতীয় ছবি হিসেবে অন্যতম দামী সিনেমা এটি।

টেলিভিশনে ফিরছে রামানন্দ সাগরের রামায়ন!

তবে সেই ছবি সেভাবে সাড়া ফেলতে পারেনি। হনুমানজীকে ছবিতে যেভাবে দেখানো হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আর এই বিতর্কের মধ্যেই ফের টেলিভিশনে ফিরছে রামায়ণ। রামানন্দ সাগরের (Ramanand Sagar) সেই জনপ্রিয় শো নতুন প্রজন্মের কাছে আবারও জনপ্রিয় হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+