এবার পাকিস্তানি এটা সিরিয়ালে রবি ঠাকুরের গান, ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেট দুনিয়া
এবার পাকিস্তানী সিরিয়ালে রবি ঠাকুরের গান, ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেট দুনিয়া
বাঙালির প্রিয় রবি ঠাকুর, যিনি গোটা বিশ্ববাসীর কাছে এক নামে পরিচিত। রবি ঠাকুরের গানের চর্চা গোটা পৃথিবী জুড়ে। এবার সেই গান শোনা গেল পাকিস্তানের এক সিরিয়ালে। তাও আবার পরিস্কার বাংলা ভাষায় গাওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমারও পরাণও যাহা চায়’ গানটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উচ্ছসিত নেটিজেনরা আর অবশ্যই খুশি বাঙালিরাও।

তবে ফেসবুকে যিনি ভিডিওটি শেয়ার করেছেন তিনি আবা ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়েছেন। তাতে দেখা গিয়েছে এই ভিডিওটি বেশ পুরনো। তবে তা নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। পাক পরিচালক মেহরিন জাব্বার সাদা–কালো এই ভিডিওটি শেয়ার করেন। তাঁরই পরিচালিত 'দিল ক্যায়া করে’ ধারাবাহিকে ব্যবহার করা হয়েছিল এই রবি ঠাকুরের গানটি। ২০১৯ সালে পাক টিভিতে যথেষ্ট জনপ্রিয়তা পায় এই সিরিয়াল। ভিডিওর ক্যাপশনে মেহরিন জানিয়েছেন যে গানটি গেয়েছেন শর্বরী পাণ্ডে।
ভিডিওর ধারাবাহিকের যে চার মুখ্য চরিত্রের নাম ট্যাগ করা হয়েছে, তাঁরা হলেন ফিরোজ খান, ইয়ামনা জেইদি, মারিয়াম নাফিজ এবং জেইন বেগ।পুরনো এই ভিডিওটিই চলতি বছরের ৩ জুন টুইটারে শেয়ার করেছিলেন আদিল হোসেন নামে এক ব্যক্তি। তাতেও প্রায় দেড়শোজন রিটুইট করেছেন। ওই একইদিনে ইউটিউবে রঙিন ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে আবার নায়কের অনুরোধে নায়িকা তাঁকে 'আমরাও পরাণও যাহা চায়’ গানটি শোনাচ্ছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।












Click it and Unblock the Notifications