রাহুল বৈদ্যর অন্তর্বাস নিয়ে মন্তব্য নিক্কি তাম্বোলির, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়

রাহুল বৈদ্যর অন্তর্বাস নিয়ে মন্তব্য নিক্কি তাম্বোলির, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়

বিগ বসের বাড়ির সদস্যরা মাঝে মাঝে এমন ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করেন যে এই শো দর্শকদের অনেক ক্ষেত্রেই হতাশ করে। জানা গিয়েছে যে নিক্কি তাম্বোলি এবার রাহুল বৈদ্যর অন্তর্বাস নিয়ে মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া কিছু ক্লিপসে দেখা গিয়েছে নিক্কি অভিনব শুক্লার সঙ্গে রাহুল বৈদ্যর অন্তর্বাস নিয়ে আলোচনা করছেন।

রাহুল বৈদ্যর অন্তর্বাস নিয়ে মন্তব্য নিক্কি তাম্বোলির, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়


ক্লিপ দেখে মনে হয়েছে যে নিক্কি–অভিনব লনে বসে কথা বলছেন। যেখানে নিক্কি জানান যে রাহুল বৈদ্য তাঁর শর্টস বা ট্র‌্যাক প্যান্টের ভেতর অন্তর্বাস পরেন না। যদিও এ প্রসঙ্গে অভিনব কোনও প্রতিক্রিয়া করেননি। ব্যক্তিগত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাড়ির ভেতর বাধ্যতামূলক। রাখি সাওয়ান্তের মুখের দুর্গন্ধ নিয়ে যে কারণে বাড়ির অনেক সদস্যই সরব হয়েছিলেন।

নিক্কির এই মন্তব্যের জেরে রাহুল বৈদ্যর ফ্যানেরা বেশ রুষ্ঠ। তাঁরা চান উইকেন্ড কা ওয়ারে সলমন খান এটা নিয়ে কথা বলুক। এভাবে কোনও ব্যক্তির ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করা মোটেও ঠিক কাজ নয় বলে মনে করেন রাহুলের ফ্যানেরা। নিক্কি তাম্বোলি আরও জানিয়েছেন যে রাহুলের সঙ্গে কোনও বিষয়ে ঝগড়া হলে তিনি এই বিষয়টিকে তুলে ধরবেন। রাহুল এবং নিক্কি তাম্বোলির বন্ধুত্ব ও শত্রুতা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। অন্যদিকে রুবিনা ও সোনালি ফোগাতের ঝগড়ায় সোনালি রুবিনাকে আপত্তিজনক মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় উঠেছে রুবিনার অনুগামীদের মধ্যেও। আগামী ২১ ফেব্রুয়ারি বিগ বস ১৪–এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত বিগ বসে কে বিজয়ী হন এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+