শো জমিয়ে দেওয়ার মুখেই বিগ বস ওটিটি থেকে বিদায় নিতে হল টেলিভিশনের বোল্ড অভিনেত্রী নিয়া শর্মাকে
শো জমিয়ে দেওয়ার মুখেই বিগ বস ওটিটি থেকে বিদায় নিতে হল টেলিভিশনের বোল্ড অভিনেত্রী নিয়া শর্মাকে
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মার এন্ট্রিটা হয়েছিল জবরদস্ত। কিন্তু এভাবে মাত্র কয়েকদিনের মাথায় যে তাঁকে বেরিয়ে যেতে হবে সেটা হয়ত কেউই ভাবতে পারেননি। নিয়া শর্মা বিগ বস ওটিটির প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী ছিলেন। যিনি শনিবারই বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

'বিগ বস লেডি’ হিসাবে বাড়ির ভেতর প্রবেশ করার পর থেকেই বিগ বস ওটিটির ঘরে ঠিক যতটা পরিমাণ মশলা ও নাটকীয়তার প্রয়োজন ছিল তা তিনি যোগ করেছিলেন। ১ সেপ্টেম্বর বাড়ির ভেতর প্রবেশের পর থেকে নিয়া প্রত্যেক সদস্যের সঙ্গে কথা বলেছেন। দেখা গিয়েছে, টুইস্ট ও নানান উত্তেজনার মধ্য দিয়ে নিয়া বাড়িতে স্পাইস যোগ করতে সফল হয়েছিলেন। প্রতীক সহেজপাল সহ নিয়া প্রায় সকলকেই পরামর্শ দিতে শুরু করেছিলেন। নিয়া রীতিমতো প্রতীক সহেজপালকে আলিঙ্গন করে তাঁকে জাতিগত মন্তব্যে প্রতিক্রিয়া করা থেকে বিরত থাকতে বলেন। নিয়া বলেন, 'যাঁরা তোমায় নেপালি, চাইনিজ এইসব বলে, তাঁদের এড়িয়ে চল, সত্যি বলছি তুমি খুব মিষ্টি, হট এবং দারুণ সুপুরুষ।’ নিয়া রাকেশ বাপট ও মিলিন্দ গাবাকেও তাঁদের পারফর্ম্যান্স ভালো করার জন্য ও বাড়ির যে কোনও সমস্যায় সরব হওয়ার জন্য বলেন।
বস লেডি নিয়া বাড়ির প্রতিযোগীদের সোনার কয়েন জেতার জন্য কিছু মজাদার ক্রিয়াকলাপ করার জন্য বলেছিলেন। খেলার শেষে দেখা যায়, মিলিন্দ গাবা–অক্ষরা সিং, নিশান্ত ভাট–মুসকান জাট্টানা এবং প্রতীক সহেজপাল ও নেহা বাসিন অধিকাংশ কয়েন জিতেছেন। খেলা চলাকালীন নেহা একটু প্রতীকের ওপর ক্ষেপে যান কারণ নিয়ার সঙ্গে প্রতীক একটু বেশিমাত্রায় ঘনিষ্ঠ হচ্ছিলেন। বাড়ির প্রতিযোগীরা ঠিক যখন ভাবছিলেন যে তাঁরা নিয়ার সঙ্গে নিজেদের কানেকশন তৈরি করবেন, ঠিক তখনই 'জামাই রাজা’ অভিনেত্রী নিজের ব্যাগ গুছিয়ে শো ছেড়ে বেরিয়ে যান। বিগ বস তখনই ঘোষণা করেন যে নিয়ার বাড়ি ছাড়ার সময় হয়ে এসেছে, তিনি কেবলমাত্র অতিথি ছিলেন। প্রতীক, নেহা, শমিতা সহ বাড়ির সকলেই এই ঘোষণা শুনে হতচকিত হয়ে যায়। তবে বিগ বসের প্রধান দরজায় দাঁড়িয়ে নিয়া বাড়ির সদস্যদের জানান যে তিনি সেরা সময় কাটিয়েছেন এই বাড়িতে।
এটা অস্বীকার করার কোনও উপায় নেই যে কিছুঘণ্টা আগেও নিয়ার এন্ট্রি বিগ বসের বাড়িতে দারুণ হইচই ফেলে দিয়েছিল কিন্তু তাঁর এত শীঘ্র বিদায় এটা যেন আরও হতাশ বিগ বসের ভক্ত ও বাড়ির সদস্যদের কাছে। এখানে উল্লেখ্য রবিবার বিগ বসের সানডে কা ওয়ারে ভুট–এর জনপ্রিয় ওয়েব শো ক্যান্ডি–এর অভিনেতা রণিত রয় ও রিচা চাড্ডা আসবেন করণ জোহর ও বিগ বস ওটিটির সদস্যদের সঙ্গে আড্ডা দিতে।












Click it and Unblock the Notifications