বিগ বস ওটিটিতে ওয়াইল্ড কার্ড হিসাবে প্রবেশ করছেন টেলিভিশন জগতের এই ‘‌সুপার হট’‌ অভিনেত্রী

বিগ বস ওটিটিতে ওয়াইল্ড কার্ড হিসাবে প্রবেশ করছেন টেলিভিশন জগতের এই ‘‌সুপার হট’‌ অভিনেত্রী

‌বিগ বস ওটিটিতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে এই খবর আগে থেকেই নির্ধারিত ছিল। তবে প্রথম ওয়াইল্ড কার্ড হিসাবে কে ঘরের মধ্যে প্রবেশ করছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও এখন তা জলের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে। টেলিভিশনের হট অভিনেত্রী নিয়া শর্মা বিগ বস ওটিটিতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে প্রবেশ করবেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সেনসেশনাল অভিনেত্রী নিয়া।

বিগ বসে আসছেন নিয়া

বিগ বসে আসছেন নিয়া

বর্তমানে নিয়া এখন একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে ১ সেপ্টেম্বর নিয়া বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন বলে জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। সাদা রঙের সোয়েটার ও শর্টস পরে তিনি একটি চেয়ারে বসে পোজ দিচ্ছেন। নিজের লুকসকে আরও রঙিন করে তুলতে তিনি বেগুনি রঙের স্নিকার্স পরেছেন। ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, '‌চলো তুফানি কিছু করা যাক.‌.‌.‌.‌.‌বিবি ওটিটিতে ১ সেপ্টেম্বর।'‌ সঙ্গে একটি ইমোজিও দিয়েছেন।

 নিয়াকে শুভেচ্ছা

নিয়াকে শুভেচ্ছা

নিয়ার বিনোদন জগতের কিছু মানুষ তাঁর ছবির কমেন্ট বিভাগে তাঁকে উৎসাহিত করেছেন। ক্রাতিকা সেঙ্গার লিখেছেন, '‌আরে এটা দারুণ ব্যাপার'‌। অন্যদিকে সানা মকবুল হার্টের ইমোজি দিয়েছেন। নিকিতা ধীর নিয়াকে অভিনন্দন জানিয়েছেন। এর পাশাপাশি নিয়ার ভক্তরা‌ও তাঁকে বিবি ওটিটিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

 বিগ বস ওটিটি

বিগ বস ওটিটি

করণ জোহর সঞ্চালিত বিগ বস ওটিটি এই প্রথমবার ডিজিটাল ভুটে সম্প্রচার হচ্ছে। শমিতা শেট্টি, রাকেশ বাপট, দিব্যা আগরওয়াল, প্রতীক সহেজপাল, নেহা বালিন, নিশান্ত ভাট, মুস জাট্টানা, মিলিন্দ গাবা ও অক্ষরা সিং এই শোয়ে এখন রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই উষ্ণতা ছড়ান নিয়া

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই উষ্ণতা ছড়ান নিয়া

নিয়া টেলিভিশন জগতের একটি খুবই পরিচিত মুখ। এক হাজারো মে মেরি বহনা হ্যায়, জামাই রাজা ও নাগিন ৪-এ তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। বিগ বসের আগে নিয়া খতরো কে খিলাড়ি ও বক্স ক্রিকেট লিগের মতো শোতে গিয়েছেন। নিয়া সোশ্যাল মিডিয়ায় তাঁর দুঃসাহসিক ছবি পোস্ট করার জন্য যথেষ্ট জনপ্রিয়। এই মাসের গোড়ার দিকেই নিয়া উন্মুক্ত পিঠ দেখিয়ে পোশাক পরার ভিডিও পোস্ট করার পরই তিনি নেটিজেনদের কাছে সমালোচিত ও ট্রোলড হন। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো রঙের বিকিনি টপ পরে রয়েছেন তিনি, কোমরের নীচ থেকে নীল রঙের জিন্স। উন্মুক্ত পিঠে বিভিন্ন পোজে দাঁড়িয়ে নিয়া। তিনি এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, '‌পিঠখোলা পোশাক পরার সময় বেপরোয়া হবেন না।'‌ এর আগেও নিয়া শর্মার সুপার হট ছবি কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়াকে ৷

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+