সাইকেল চালানো শিখছেন 'মিঠাই', মুহূর্তে ভাইরাল ভিডিও

সাইকেল চালানো শিখছেন 'মিঠাই', মুহূর্তে ভাইরাল ভিডিও

পর্দার ওপারে থাকলেও আপামর বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছেন মিঠাই। বেসরকারি বাংলা টেলিভিশন চ্যানেলে এই মুহূর্তে হিট শো 'মিঠাই' মূলত গ্রাম বাংলার এক মেয়ের শহরে এসে নিজেকে মেলে ধরার সংগ্রামের গল্প। কিন্তু কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে, ঠিক তেমনই বাস্তবের মিঠাই অর্থাৎ টেলি অভিনেত্রী সৌমিতৃষা। এই মুহূর্তে বাঙলার জনপ্রিয় এই ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনা। কিন্তু পুরো উল্টো মেজাযে ধরা দিলেন সৌমিতৃষা।

সৌমিতৃষা ও সাইকেল

বরাবরই স্যোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন সকলের প্রিয় মিঠাই। মাঝেমাঝেই নিজের নাচ থেকে শ্যুটিং ফ্লোরের নানা জিনিস শেয়ার করেন তাঁর পার্সোনাল সাইটে। পাশাপাশি তাঁকে নিয়েও বহু পোস্ট করেন তাঁর ফ্যান মহল। সম্প্রতি সৌমিতৃষার একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সৌমিতৃষার সহ-অভিনেতা নীলোৎপল সাইকেল চালানো শেখাচ্ছিলেন মিঠাইকে। আর সেখানেই দেখাগেল প্রায় পড়ে যেতে যেতে কোনওমতে নিজেকে সামলালেন সৌমিতৃষা। সেই দৃশ্য দেখে তার দুই বন্ধু নীলোৎপল ও ক্যামেরার ওপারে থাকা সায়ক হেসেই খুন। কালো জিন্স আর হলুদ বডি টাইট টপে খুব মিষ্টি লাগছে সৌমিতৃষাকে।

 মিঠাইয়ের জেদ

মিঠাইয়ের জেদ

তবে এই ভিডিও থেকে আরও একটা জিনিস গিয়েছে। আর তা হল মিঠাই রানীর জেদ। সাইকেল থেকে পড়ে যাওয়ার উপক্রম হলেও সহ-অভিনেতা নীলোৎপলকে সৌমিতৃষা বলেন, যা করেই হোক সাইকেল চালানো তাঁকে শিখতেই হবে। আর এই কথাই মন জয় করে নেয় নেটিজেন ও 'মিঠাই'-এর ভক্তদের। কারণ রিল হোক কিংবা রিয়েল, কোনও মতেই হার মানতে নারাজ সবাই প্রিয় মিঠাই রানী। এই কথায় বেশ প্রশংসাও পেয়েছেন সৌমিতৃষা।

 খুদে সাইকেল নিয়ে মিঠাই

খুদে সাইকেল নিয়ে মিঠাই

ভিডিওর পরবর্তী অংশে দেখা গিয়েছে, বড় সাইকেল চালাতে না পেরে শেষ পর্যন্ত খুদেদের একটি সাইকেল নিয়ে তা চালাচ্ছিলেন সকলের প্রিয় মিঠাই রানী। আর পোস্টের পরেই এই ভিডিওটি মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। সৌমিতৃষার সব ফ্যানেরা এই ভিডিওটি দেখে মজাও পেয়েছেন খুব। এমনকি ভিডিও দেখে পোস্টের তলায় কমেন্টে নিজেদের প্রতিক্রিয়া লিখেছেন ফ্যানেরা।

সেরা তালিকায় মিঠাই

সেরা তালিকায় মিঠাই

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতে পছন্দের দিক দিয়ে দর্শকদের কাছে সেরা তালিকায় রয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। আর টিআরপির দৌড়ে হোক কিংবা দর্শকদের পছন্দের তালিকায় সবক্ষেত্রেই এক নম্বরে থাকেন সৌমিতৃষা। ধারাবাহিকে তার বিপরীতে নায়ক অর্থাৎ সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+