শ্রীময়ীর জুন আন্টিকে ভুলতে পারছেন না ভক্তরা, তাই কী নতুন রূপে আবারও ফিরছেন তিনি!

শ্রীময়ীর জুন আন্টিকে ভুলতে পারছেন না ভক্তরা, তাই কী নতুন রূপে আবারও ফিরছেন তিনি!

স্টার জলসার 'শ্রীময়ী’ সিরিয়াল দেখেনি বা জানেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। সদ্য শেষ হয়েছে ধারাবাহিক শ্রীময়ী। আর এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে ছিলেন জুন আন্টি। যার মুখ বাঁকানো একসময় সোশ্যাল মিডিয়ার ব্যাপক ট্রেন্ডিং ছিল।

শ্রীময়ীর জুন আন্টিকে ভুলতে পারছেন না ভক্তরা, তাই কী নতুন রূপে আবারও ফিরছেন তিনি!

এই খলনায়িকার স্টাইলে মুখ বাঁকানো একসময় সোশ্যাল মিডিয়ার ব্যাপক ট্রেন্ডিং ছিল। বাচ্চা থেকে বুড়ো কমবেশি সকলেই একবার হলেও তাকে নকল করে মজা করেছেন। তাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মন খারাপ জুন আন্টির ভক্তদের। সকলে মিস করছেন খল নায়িকাকে। কিন্তু দর্শকদের অপূর্ণ চাহিদা মেটালেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। যিনি 'এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের রিনি চরিত্রের অভিনেত্রী মিশমি দাস।

আসলে ধারাবাহিক শ্রীময়ীতে জুন আন্টি সব সময়ই শ্রীময়ী আর অনিন্দ্যর মাঝে ঢুকে পড়ত। আর এই পথ যদি না শেষ হয় তে রিনি সারাক্ষণ পাড়ার দাদা সাত্যকি আর তার বৌ উর্মির মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করে। বিবাহিত দম্পতির মধ্যে ঝামেলা পাকানো শুধু নয় রাগের মাথায় খলনায়িকার চোখ মুখ কোঁচকানো থেকে মুখ বেঁকানোর দেখে তার সাথে তুলনা করেছেন জুন আন্টির সঙ্গে। অনেকেই 'রিনি’ ওরফে মিশমিকে দ্বিতীয় 'জুন আন্টি’র তকমাও দিয়ে ফেলেছেন।

প্রসঙ্গত, এই ধারাবাহিকে মিশমি অভিনয় করছেন। সুশান্ত দাসের হিন্দি ধারাবাহিক 'রিস্তো কা মাঞ্ঝা’-তেও। সেখানেও তিনি 'টিনা’ নামের খলনায়িকা। তবে দর্শকদের থেকে দ্বিতীয় জুন আন্টির তকমা পেয়ে সংবাদমাধ্যমে রিনি অভিনেত্রী মিশমি বলেন, 'ঊষসীদির সঙ্গে আমার তুলনা হচ্ছে, শুনেছি। আমি আপ্লুত। অত বড় মাপের অভিনেত্রীর সামান্যতম ছায়াও যদি আমার অভিনয়ে থেকে থাকে আমি ধন্য।’

অন্যদিকে, বাংলা ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে খলনায়িকা 'রিনি’র সাথে নিজের তুলনার কথা শুনে 'জুন আন্টি’ অভিনেত্রী ঊষসী বলেন,’খারাপের উদাহরণ মানেই জুন! সে তিনি অমিত শাহ-ই হোন বা 'এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের খল চরিত্র 'রিনি’। সবার একটাই কথা, ''জুন আন্টির মতোই খারাপ!’’ বা ''জুন আন্টিকেই এসে গেছে। সব শুনে শুনলে কিন্তু ভাল লাগে। আমার অভিনীত একটি চরিত্র শেষে উদাহরণ হয়ে গেল!’’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+