কবে দেখা যাবে দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রমো রিলিজ হতেই রচনার রাজনীতিতে যোগ নিয়ে বাড়ছে জল্পনা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ১। সেই শোেয় এবার দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই হাওড়ার ডোমজুড়ে তার শ্যুটিং হয়ে গিয়েছে। সেই শোয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ডোনা গঙ্গোপাধ্যায় এবং অরুন্ধতি হোম চৌধুরীও ছিলেন।

শ্যুটিং তো শেষ কিন্তু কবে দেখানো হবে সেই শোটি। তাই নিয়ে কৌতুহলের শেষ নেই। কী কী গেম খেলেছেন মুখ্যমন্ত্রী তা জানতে আগ্রহের শেষ নেই। কে জিতল শো ডোনা গাঙ্গুলি না মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা চলছে। দর্শকদের কৌতুহল অবসানে প্রোমো রিলিজ করে দিয়েছে জি-বাংলা।

Mamata Banerjee

তাতে সেই খেলার কিছুটা ঝলক রয়েছে ঠিকই কিন্তু কবে দেখানো হবে সেটা এখনও ঠিক করে জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার সঙ্গে সঙ্গে শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি এবার রচনা বন্দ্যোপাধ্যায়ও যোগ দেবেন রাজনীতিতে এই নিয়ে জল্পনা চলছে।

সামনেই লোকসভা ভোট তার আগে তারকা প্রার্থী প্রয়োজন। এবার কি রচনা বন্দ্যোপাধ্যায়কে কোথাও থেকে টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দিদি নং ওয়ানে যোগ দেওয়ায় জল্পনার পারদ চড়তে শুরু করেছে। যদিও রচনা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। সম্প্রতি মিমি চক্রবর্তী আর রাজনীতিতে না থাকার কথা ঘোষণা করেছে। আবার দেবও প্রথমে রাজি হচ্ছিল না পরে অবশ্য রাজি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+