দ্বিতীয় সন্তানের বাবা হলেন কপিল শর্মা–গিনি, টুইটারে অভিনন্দনের জোয়ার
দ্বিতীয় সন্তানের বাবা হলেন কপিল শর্মা
কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিনি চতরথ দ্বিতীয় সন্তানের অভিভাবক হলেন। সোমবার খুব ভোরে গিনি তাঁর দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন। কপি শর্মা টুইটারে এই সুখবরটি জানিয়েছেন। কপিল জানান যে মা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন এবং সকলকে প্রার্থনা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

কপিল শর্মা টুইটারে লেখেন, 'নমস্কার। আজকে ভোরে আমাদের পুত্রসন্তান হয়েছে। ভগবানের কৃপায় মা ও শিশু উভয়ই ভালো আছে। এই ভালোবাসা, প্রার্থনা ও আশীর্বাদের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের প্রতি ভালোবাসা গিনি ও কপিল।’ কপিল শর্মা এই খবর শেয়ার করার পরই তাঁর ফ্যানেরা তাঁকে অভিনন্দন জানাতে থাকে টুইটারে। এর টুইটারে দ্য কপিল শর্মা শোয়ের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার টুইটে এক অনুগামীর প্রশ্নে কপিল জানিয়েছিলেন যে তাঁর এখন বাড়িতে স্ত্রীয়ের সঙ্গে থাকা দরকার কারণ তাঁর স্ত্রী দ্বিতীয়বার মা হতে চলেছেন।
২০১৮ সালের ১২ ডিসেম্বর কপিল শর্মা বিয়ে করেন গিনিকে। জলন্ধরে বসেছিল এই বিযের আসর। ২০১৯ সালের ১০ ডিসেম্বর কপিল–গিনি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানান। তবে কপিল শর্মার শো আদৌও বন্ধ হচ্ছে কিনা এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। শো বন্ধ হওয়ার অর্থ হল নতুন সেশন শুরু হবে। ২০২০ সালের জুলাইতে বেশ কিছু বদল নিয়ে কপিল শর্মার শো চ্যানেলে সম্প্রচার শুরু হয়। করোনা ভাইরাস মহামারির কারণে শোয়ে লাইভ দর্শক ছাড়াই শুট হয়। এছাড়াও নেটফ্লিক্সে শীঘ্রই দেখা যাবে কপিলকে।
More From
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications