বিগ বসের বাড়ি ছেড়ে কি বেরিয়ে গেলেন অভিনব শুক্লা? সামনে এল শোয়ের নতুন প্রোমো
বিগ বসের বাড়ি ছেড়ে কি বেরিয়ে গেলেন অভিনব শুক্লা?
বিগ বসে ১৪–এর ফ্যানেরা প্রতিদিন অপেক্ষা করে থাকে এই বিতর্কিত শোয়ের পাগল করে দেওয়া পর্বগুলির সাক্ষী থাকার জন্য। তবে এই সপ্তাহে এভিকশন নিয়ে দর্শকরা দারুণভাবে চমকে যেতে চলেছেন। সোমবারই বিগ বসের বাড়িতে প্রবেশ করেছেন সদস্যদের সমর্থনে বেশ কিছু নতুন মুখ।

আলির সমর্থনে জ্যাসমিন, রুবিনার সমর্থনে তাঁর বোন জ্যোতিকা এসেছেন। যখন সবচিছু বেশ ভালো চলছিল, ঠিক তখনই শো থেকে বেরিয়ে গেলেন অভিনব শুক্লা। সোশ্যাল মিডিয়ায় প্রোমোশনাল ভিডিওতে দেখা গিয়েছে, এভিকশান পদ্ধতিতে অভিনব শুক্লা বিগ বসের বেরিয়ে যাওয়ার দরজা দিয়ে চলে গেলেন। যদিও এই এভিকশন নিয়ে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি বা নিশ্চিত কিছু বলা হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিনব শুক্লার খেলার প্রশংসা করছেন এবং তিনি সত্যি একজন ভদ্র–নমনীয় ব্যক্তি ছিলেন। অভিনবের খেলার প্রশংসা বিগ বসের বাইরেও অনেক টেলি তারকা করেছেন। তিনি খুব ভালো খেলছেন বলেই সকলে জানান। প্রত্যেকটি টাস্কে অভিনবের অবদান ছিল অসাধারণ। এমনকী তিনি কাউকে কটু কথা না বলেই বাড়িতে থেকেছেন।
এর আগে দর্শকরা দেখেছেন যে অভিনব–রুবিনাকে হয়রানি হতে হয়েছে বাড়িতে রাখি সাওয়ান্তের কাণ্ড কারখানার জন্য। এমনকী অভিনব মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন। যদিও সলমন খান পরে এই বিষয়টি সমাধান করে দেন।












Click it and Unblock the Notifications