Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একদিনে ২০টি আইনি নোটিশ, স্বজন পোষণ নিয়ে সরব হলেন শিল্পা শিন্ডে

একদিনে ২০টি আইনি নোটিশ, স্বজন পোষণ নিয়ে সরব হলেন শিল্পা শিন্ডে

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডের স্বজন পোষণ নিয়ে প্রশ্ন উঠছে বারংবার। তবে বলিউডের পাশাপাশি মুম্বইয়ের টেলি জগতেও যথেষ্ট স্বজন পোষণ রয়েছে। যা নিয়ে মুখ খুললেন বিগ বস–১১–এর বিজয়ী শিল্পা শিন্ডে। বর্তমানে তিনি মুম্বইয়ে নিজের বাড়িতে মায়ের যত্ন নিচ্ছেন। সম্প্রতি তাঁর মায়ের বাড়িতে দুর্ঘটনা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে শিল্পা টেলি জগতের স্বজন পোষণ, বিনোদন জগতের পক্ষপাত নিয়ে সরব হলেন।

একদিনে ২০টি আইনি নোটিশ, স্বজন পোষণ নিয়ে সরব হলেন শিল্পা শিন্ডে


শিল্পা বলেন, '‌সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, সকলে শোবিজের স্বজন পোষণ নিয়ে কথা বলছে। শুধু বিনোদন ইন্ডাস্ট্রিতেই স্বজন পোষণ নেই সব জায়গাতেই তা আছে। অভিনেতার ছেলে অভিনেতা হবে, চিকিৎসকের ছেলে চিকিৎসক। কিন্তু হ্যাঁ পক্ষপাতিত্ব রয়েছে এবং আমি তার মুখোমুখি হয়েছি।’‌ তিনি আরও বলেন, '‌আমি তার শ্রেষ্ঠ উদাহরণ। মানুষকে বলা হতো আমার সঙ্গে কেউ যাতে কাজ না করে। আমি সবকিছুর মুখোমুখি হয়েছি। চ্যানেল এবং প্রযোজক সংস্থা আমায় নিষিদ্ধ করে দেয়। একদিনে আমি ২০টি আইনি নোটিশ পেয়েছি যেখানে উল্লেখ ছিল আমি যেন তাদের ক্ষতিপূরণ মিটিয়ে দিই। ভাবি জি ঘর পর হ্যয় সিরিয়ালের সময় বহু সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমায়।’‌

ভাবি জি ঘর পর হ্যয় সিরিয়ালের সঙ্গে যুক্ত বিকাশ গুপ্তা সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এবং সেখানে বলেছেন তিনি যে তাঁর জীবনকে নরক বানানোর জন্য শিল্পা শিন্ডে, পার্থ সমথন ও প্রিয়াঙ্ক শর্মাকে ডেকেছিলেন। এ প্রসঙ্গে শিল্পাকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

অভিনেত্রী এর আগে তাঁকে ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করার জন্য বিকাশ গুপ্তাকে দায়ি করেন এবং তাঁকে টিভি মাফিয়া বলেও অ্যাখা দেন। এরপর এই বিষয়গুলি আরও জটিল হয়ে পড়ে যখন এস অফ স্পেস রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী দানিশ জেহানের মৃত্যুর জন্য শিল্পা অভিযোগের তির তোলেন বিকাশ গুপ্তার দিকে। বিকাশ ওদিকে জানিয়েছেন যে শিল্পা একজন ক্ষতিকারক মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+