গাঁটছড়ার জনপ্রিয়তায় আগুন ধরাতে 'তুবড়ি' নিয়ে আসছে বিপক্ষ চ্যানেল!
গাঁটছড়ার জনপ্রিয়তায় আগুন ধরাতে 'তুবড়ি' নিয়ে আসছে বিপক্ষ চ্যানেল!
মাত্র একদিন আগেই প্রকাশিত হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহের টিআরপি তালিকা। আর সেখানেই দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই সিরিয়ালের মধ্যে। তবে এই লড়াই শুধুমাত্র পর্দার সামনেই নয়। বরং অনেকাংশে পর্দার পিছনেও। কারণ সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে বাংলার প্রথম সারির দুটি টেলিভিশন চ্যানেল। আর মাস কয়েক ধরে বাংলা টেলিভিশন চ্যানেল গুলিতে নিত্য নতুন সিরিয়ালের হিরিক দেখা যাচ্ছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়, এই থিওরি নিয়েই চলেছেন চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে ফের বাংলার প্রথম সারির এক চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক। সামনে এল সিরিয়ালের প্রথম প্রোমো।

এবার জ্বলবে 'তুবড়ি'
শুরু থেকেই লক্ষ্মী কাকিমা তাঁর কামাল দেখাচ্ছেন। আর সেই জনপ্রিয় চ্যানেলেই এবার আসছে নতুন ধারাবাহিক। প্রোমোর সঙ্গেই জানা গিয়েছে আসন্ন সিরিয়ালের নাম। 'উড়ন তুবড়ি' নাম নিয়ে আসছে ধারাবাহিক। প্রোমোতে দেখা গিয়েছে তেলেভাজা বিক্রেতা মা-এর অপমানের জবাব দেয় তাঁর বড় মেয়ে। বাবুদের গাড়ি তাদের দোকানকে ভাঙার চেস্টা করলে সেই দামী গাড়িতে ইট ছুঁড়ে মারে তুবড়ি। হ্যাঁ, সিরিয়ালে মুখ্য ভূমিকার নাম তুবড়ি। আর সেইসঙ্গে প্রোমোতে তাকে বলতে শোনা যাচ্ছে, "কালীপটকাও নয়, ফুলঝুড়িও নয়, আমি হলাম তুবড়ি, একবার জ্বললে নেভেনা।" আর এই ডায়লগেই হাততালি দিচ্ছেন দর্শকরা।

তেলেভাজায় জমজমাট সন্ধ্যা
ধারাবাহিকে প্রাধান্য পেয়েছে বাংলার নানা রকমের তেলেভাজার স্বাদ। আম বাঙালি থেকে বিশিষ্টরা, সকলেই কম বেশি তেলেভাজা খেতে পছন্দ করেন। তা সে নামি দামী রেস্তরাঁর ফিশ ফ্রাই, কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন ড্রামস্টিক হোক কিংবা সাবেক বাংলার আলুর চপ, বেগুনী, ভেজিটেবিল, ডিমের চপ, তেলেভাজা দেখে জিভে জল আসেনা এরকম ব্যক্তি খুব কম আছেন। আর এবার ধারাবাহিকের কাহিনীতে উঠে আসছে তাঁদের কথা যারা নিরন্তর এই সব তেলেভাজার পসরা সাজিয়ে আমাদের পেট ভরিয়ে চলছেন। মাত্র কয়েক টাকা মূল্যের বিনিময়ে সকলের মুখে উঠে আসে হরেক রকম স্বাদের উপাদেয় এইসিব খাবার। কিন্তু তাতে দিনান্তে বিক্রেতাদের পেট কতটা ভরে, সেটাই ধারাবাহিকের উপজিব্য।

'তুবড়ি'র 'গাঁটছড়া'
এই মুহূর্তে রেকর্ড ভেঙে টি আর পি তালিকার এক নম্বরে বিরাজ করছে জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়া। সেখানে সোলাঙ্কি আর গৌরবের জুটিকে ধন্য ধন্য করছেন দর্শকরা। আর সেখানেই পিছিয়ে পড়েছে প্রাক্তন পয়লা নম্বরি 'মিঠাই' তাই এবার গাঁটছড়াকে কড়া টক্কর দিতে আসছে এই নয়া ধারাবাহিক 'উড়ন তুবড়ি'। সিরিয়াল গাঁটছড়াতেও দেখা গিয়েছে তিন বোনের গল্প। আর যেখানে বিষয় রয়েছে বাংলার পটশিল্প, ঠিক তেমনই নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি'তেও দেখা যেতে চলেছে তিন বোনের গল্প। কিন্তু এখানে বিষয় হল তেলেভাজা তৈরি। আরও একবার রান্নাবান্না বিষয়ক ধারাবাহিক দর্শকের মন জয় করে কিনা সেটাই এখন অপেক্ষা।
সিরিয়ালের রিমেক
বিভিন্ন জনপ্রিয় চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক সেই চ্যানেলেরই অন্যান্য আঞ্চলিক ভাষার মাধ্যমে ধারাবাহিকের রিমেক করার ট্রেন্ড শুরু হয়েছে এই মুহূর্তে। যেমন ইতিমধ্যেই দেশের প্রায় ৮টি পৃথক ভাষায় চলছে শ্রীময়ীর রিমেক। সেখানে হিন্দিতে 'অনুপমা'ও সুপারহিট। ঠিক তেমনই 'ইষ্টি কুটুম'এর রিমেক 'ইমলি' হিন্দিতে 'নজর' এর রিমেক বাংলায় 'নজর', 'খড়কুটো'র রিমেক 'কভি কভি ইত্তেফাক সে' চলছে রমরমিয়ে। এবার তো হিন্দিতেও শুরু হতে চলেছে 'মিঠাই'। আর এখানে এবার কন্নড় ধারাবাহিক 'পুত্তকখানা মাক্কালু'র বাংলা রিমেক হিসেবে আসছে 'উড়ন তুবড়ি'।












Click it and Unblock the Notifications