প্রথম বিগ বস ওটিটির বিজয়ী ও বিবি ১৫–এর প্রতিযোগী দিব্যা আগরওয়ালের বিষয়ে জেনে নিন সব তথ্য
প্রথম বিগ বস ওটিটির বিজয়ী ও বিবি ১৫–এর প্রতিযোগী দিব্যা আগরওয়ালের বিষয়ে জেনে নিন সব তথ্য
শেষ হল বিগ বস ওটিটির ৬ সপ্তাহের সফর। এই প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে বিগ বস রিয়্যালিটি শো অনুষ্ঠিত হয়। জোরদার নাটক, চড়াই–উৎরাই, বন্ধুত্ব, রোম্যান্স, তুমুল ঝগড়ার পর অবশেষে বিগ বস ওটিটির বিজয়ীর নাম ঘেষণা করলেন এই শোয়ের সঞ্চালক করণ জোহর। গত ৬ সপ্তাহ ধরে বাড়ির যে সদস্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল, এমনকী করণ জোহরের তোপের মুখেও পড়তে হয়েছিল তাঁকে, সেই দিব্যা আগরওয়ালই দর্শকদের বিপুল ভোট পেয়ে বিগ বস ওটিটির বিজয়ী হলেন। তিনি ট্রফির পাশাপাশি ২৫ লক্ষ টাকার পুরস্কারের অর্থও পেয়েছেন। শুধু তাই নয়, বিগ বস ১৫–এর ঘরে প্রবেশের সুযোগও পাবেন তিনি। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমন খান।

বিগ বস ওটিটির বিজয়ী দিব্যা আগরওয়াল
বিগ বস ওটিটিতে দিব্যা আগরওয়ালের প্রবেশ দারুণভাবে হয়েছিল। প্রথমে জিশান খানের সঙ্গে কানেকশন তৈরি হওয়ার পর আচমকা জিশান বাড়ি থেকে চলে যাওয়ায় তিনি একাই শোতে খেলছিলেন। বাড়ির অন্যান্য সদস্যদের না পসন্দ হলেও তিনি দর্শকদের মন জয় করতে সফল হয়েছিলেন। বাড়িতে প্রবেশের পরই এক সানডে কা ওয়ারে দিব্যার সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন শমিতা শেট্টি ও নেহা বাসিন। কিন্তু দিব্যা বিজয়ী ঘোষণার পর তাঁরাও আনন্দে হাততালি দিয়ে ওঠেন। তাঁর আত্মবিশ্বাস ও ঔদ্ধতা দেখে হতচকিত হয়েছিলেন সঞ্চালক করণ জোহরও। কিন্তু দিব্যা সবসময় নিজের খেলাতে মনোসংযোগ করে গিয়েছিলেন, কারণ তিনি বিগ বসের বাড়িতে একা খেলতে খেলতে বুঝে গিয়েছিলেন কীভাবে খেলাটা খেলতে হয়। এক সানডে কা ওয়ারে সঞ্চালক করণ জোহরের সঙ্গেও দিব্যার ফাটাফাটি ঝামেলা হয়।

দিব্যা আগরওয়াল কে
দিব্যা আগরওয়াল বিগ বস ওটিটির আগে প্রথমবার অংশ নিয়েছিলেন এমটিভি স্প্লিটভিলা সিজন ১০-এ। তিনি তাঁর প্রাক্তন প্রেমিক প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে প্রথম রানার্স আপ হয়েছিলেন। তিনি এমটিভি এক অফ স্পেস সিজন ১ জিতেছেন। জনপ্রিয় ভৌতিক ওয়েব সিরিজ রাগিনী এমএমএস: রিটার্ন-এর মাধ্যমে দিব্যা অভিনয় জগতে পা রাখেন। শুঘু তাই নয়, দিব্যাকে বহু মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে। তিনি রোডিজ সহ বেশ কিছ শো-এর সঞ্চলনার দায়িত্বে ছিলেন। বিগ বস ওটিটিতে প্রবেশের আগে দিব্যা জানিয়েছিলেন যে তাঁর বর্তমান প্রেমিক বরুণ সুদ এ ব্যাপারে নিশ্চিত যে দিব্যা ডিজিটাল রিয়্যালিটি শো জিতে আসবেন কারণ তিনি এই শোয়ের জন্য একেবারে পারফেক্ট। দিব্যা এও জানিয়েছিলেন যে বিগ বসের ঘরে ২৪ ঘণ্টা ক্যামেরার সামনে থাকতে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য। তিনি বলেছিলেন, 'আমি ক্যামেরার জন্যই বাঁচি। আমি সবসময় মঞ্চের ভক্ত ছিলাম।

একাই খেলেছেন বিগ বস ওটিটিতে
বিগ বস ওটিটিতে এসে দিব্যা প্রমাণ করেছিলেন নিজেকে যে তিনি এতটাই বুদ্ধিমতী ও ক্ষমতাশালী একজন প্রতিযোগী, যিনি কখনও একা খেলতে ভয় পাননি। দিব্যা তাঁর বিগ বস ওটিটির সফর শুরু করেছিলেন কানেকশন ছাড়াই। কিন্তু তা তাঁর আত্মবিশ্বাস নড়াতে পারেনি। তবে জিশান খান তাঁর কানেকশন উরফি জাভেদকে ছেড়ে দিব্যা আগরওয়ালকে তাঁর নতুন কানেকশন হিসাবে বেছে নিয়েছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে তাঁদের কানেকশন মাতঞর দু'সপ্তাহের জন্য ছিল। কারণ জিশানের সঙ্গে প্রতীক সহজপালের মারামারির জন্য বিগ বলের বাড়ি ছাড়তে হয় জিশানকে। কিন্তু দিব্যা তখনও ভেঙে পড়েননি। দিব্যা জানতেন কখন তাঁকে তাঁর সেরা পদক্ষেপ ফেলে এগিয়ে যেতে হবে এবং কখন তাঁর আবেগকে সরিয়ে রাখতে হবে।

প্রবেশ করবেন বিগ বস ১৫–তে
দিব্যা বিগ বস ওটিটি শো জিতে নিজেকে রিয়্যালিটি শো-এর রানী প্রমাণ করেছেন। বিগ বস ১৫-এ তিনি প্রবেশ করছেন। বিগ বসের জগতের সঙ্গে দিব্যা অপরিচিত নন, কারণ তিনি তাঁর প্রাক্তন প্রেমিক প্রিয়াঙ্কের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিগ বসের বাড়িতে। স্বাভাবিকভাবেই দিব্যার ওপর দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে, তিনি বিগ বস ১৫-এর বাড়িতেও যে নানা ধরনের মশলা যোগ করবেন তা বোঝাই যাচ্ছে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications