বিবাহ বিচ্ছেদের পর নতুন বয়ফ্রেন্ডের খোঁজ কি পেলেন তিয়াসা?

বিবাহ বিচ্ছেদের পর নতুন বয়ফ্রেন্ডের খোঁজ কি পেলেন তিয়াসা?

বাংলা বিনোদন জগতের ছোট পর্দার যে সকল অভিনেত্রীরা সাফল্যের শিখরে পৌঁছেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী তিয়াসা লেপচা। বাংলার প্রথম সারির একটি বিনোদন চ্যানেলে প্রদর্শিত 'কৃষ্ণকলি' ধারাবাহিকের হাত ধরে বাংলার সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। ধীরে ধীরে নিজের পরিচয়ের থেকেও সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেছে তাঁর অভিনীত 'শ্যামা' চরিত্রটি। এমনকি এই চরিত্রের জন্য নিজের ত্বকের স্বাভাবিক রঙ মেক আপ দিয়ে পাল্টে দিতেও দুবার ভাবেননি অভিনেত্রী। কিন্তু ধারাবিহেক মতই অনেক টানাপড়েন গিয়েছে তিয়াসার ব্যক্তিগত জীবন নিয়েও।

তিয়াসার বিবাহ বিচ্ছেদ

তিয়াসার বিবাহ বিচ্ছেদ

গত ফেব্রুয়ারী মাসেই স্বামী সুবান রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তিয়াসার। বাংলা বিনোদন জগতের অভিন্ন জুটি বলেই সকলে ডাকতেন তিয়াসা ও সুবানকে। কিন্তু বহু চেষ্টার পরেও টিকল না এই জনপ্রিয় জুটির ঘর। অবশেষে তিন বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের পথে হেঁটেছেন দুজনে। প্রায় দুই মাস ধরে দুজনের মধ্যে দূরত্বটা এখন অনেক বেড়ে গিয়েছে বলেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিয়াসা লেপচা।

কেন আলাদা তিয়াসা-সুবান?

কেন আলাদা তিয়াসা-সুবান?

দীর্ঘদিনের প্রেম আর তারপর টানা তিন বছরের দাম্পত্য জীবন। ধারাবাহিকে কাজ করার জন্য নাকি সুবানই তিয়াসাকে উৎসাহ দিয়েছিলেন। এমনকি ত্যাসাকে হাতে ধরে অভিনয়ের খুঁটিনাটি শেখানো থেকে শুরু করে তাঁকে হাতে ধরে গ্রুমও করিয়েছেন সুবান, এই কথা একবাক্যে একাধিকবার স্বীকার করেছেন তিয়াসা। কিন্তু তার পরেও কেন এত প্রেম হেরে গেল শেষমেশ বিচ্ছেদের কাছে? এই প্রশ্নের সরাসরি উত্তর তিয়াসা কখনও না দিলেও অনেকেই বলেন যে পেশাগত হিংসার জন্যই একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছেন দুজন। এমনকি কানাঘুষো শোনা যায় যে তাঁদের সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল।

নতুন মনের মানুষ

নতুন মনের মানুষ

তবে স্বামী সুবানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে আবার কারও প্রেমে পরেছেন কি তিয়াসা? সেই প্রশ্নের উত্তর অবশ্য তিনি কখনও দিতে চাননি। উল্টে এখন তিনি প্রেমের ভাবনা কিছুতেই ভাবতে পারবেন না বলেই জানিয়ে এসেছেন তিয়াসা। তাঁর কাছে প্রেম-ভালোবাসা নিয়ে এখন ভাবার সময় টুকুনিও নেই। এখন তিনি প্রেমের ভাবনা কিছুতেই ভাবতে পারবেন না বলেও জানিয়েছেন তিয়াসা। এখন তাঁর প্রিয় পোষ্য তোজোই তিয়াসার প্রিয় বন্ধু।

 তিয়াসার ব্যস্ততা

তিয়াসার ব্যস্ততা

টেলিভিশনের থেকে আপাতত দূরে রয়েছেন তিয়াশা। কিছুদিন আগে বেশ কয়েকটি এপিসোড রান্নাঘরের সঞ্চালনাও করেছেন তিয়াসা। এই মুহূর্তে ইউটিউব চ্যানেল নিয়ে নানা কাজে ব্যস্ত রয়েছেন তিয়াসা। ট্রাভেল ভ্লগ,ফুড ভ্লগ এগুলি করতেই আপাতত ব্যস্ত তিনি। জীবনে চলার পথে তো মনের মানুষের খোঁজ কি তিনি পেয়েছেন? তার উত্তরে তিয়াসা জানিয়েছেন, যখন দরকার হবে তখন 'বয়ফ্রেন্ড চাই' বলে বিজ্ঞাপন দিয়ে দেবেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+