অভিনেতা গৌরব স্ত্রী দেবলীনাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলেন, ভিডিও ভাইরাল
অভিনেতা গৌরব স্ত্রী দেবলীনাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলেন, ভিডিও ভাইরাল
প্রেমের সপ্তাহে সবার সাথেই ভালোবাসার জোয়ারে গা ভাসালেন দেবলীনা-গৌরব। ভালো যা কিছু ঘটে তাই তিনি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন। তাতে কিন্তু খুব খুশি হন অনুরাগীরা। এবার ৫ সেকেন্ডের একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেবলীনা।

শেয়ার করা ভিডিও দেখা যাচ্ছে, সপত্নীক গৌরব ও তাঁর দলবল সকাল সকাল সাইক্লিং করতে ভিক্টোরিয়ার সামনে গিয়েছেন তাঁরা। আর সেখানেই স্ত্রী দেবলীনার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছেন। আর তা দেখে খুব হাসছেন গৌরবপত্নী। তাঁকে বলতে শোনা গেল আবার বিয়ে! ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে তিনি লিখেছেন, ' আপনারা বিশ্বাস করুন, ও কিন্তু মোটেও এইরকম না। কিন্তু বিয়ের চোদ্দ মাস পর ও এমনটা করল শুধু মনি দাসের জন্য। ও খুব কম কথা বলে, আই লাভ ইউ। আর আমি সেই বিষয়ের সঙ্গে মানিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু ঠিক যে ও খুব কিউট। তাই শেয়ার না করে পারলাম না।’ 'মনি দাস’ বলতে মহেন্দ্র সোনিকে বুঝিয়েছেন দেবলীনা’।
যদিও রোজ ডের দিন অভিনেতা গৌরব তাঁর স্ত্রী দেবলীনাকে দিয়েছিল এক গুচ্ছ গোলাপ ফুলও। সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যা দেখে বেশ ভালো লেগেছিল নেটিজেনদেরও।
উল্লেখ্য, সদ্যই বিবাহবার্ষিকী গেছে দম্পতি দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। তিনি কিন্তু একেবারের লুকোচুড়ি পছন্দ করেন না। প্রেম থেকে বিয়ে প্রায় সব কিছুই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নিজের সম্পর্কে কোন কিছুই তিনি লুকিয়ে রাখেন না। সবই প্রায় তিনি শেয়ার করেন। তবে, বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই দেবলীনা কবে মা হবেন এমন প্রশ্নের সম্মুক্ষীন হচ্ছেন তিনি। যা নিয়ে এবার মুখলেন দেবলীনা।
তিনি জানান সোশ্যাল মিডিয়ায় ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তিনি নেটিজেনদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তিনি বরাবরই এরম। শেয়ার করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, নরম্যাল পোশাকে পার্কের একটি ঢেঁকির ওপর বসে পা দোলাচ্ছেন তিনি। সেই সঙ্গে বানিয়েছেন একটি রইল ভিডিওও। তাঁকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, আমাকে সবাই প্রশ্ন করে আমি কবে মা হব, কবে বাচ্চা নেব? পাশপাশি তিনি এও বলেন, আমি নিজেই তো এখনও বাচ্চা। কথাটি বলার পরই তিনি হাসতে হাসতে পা ছুঁড়ে দিলেন। নীচে শেয়ার করা ভিডিওতে ক্যাপশানে তিনি লিখেছেন, 'হ্যাঁ এটাই আমি'। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।












Click it and Unblock the Notifications