অমিতাভ–নাতনি নব্যা ও সিদ্ধান্ত চতুর্বেদি প্রেম করছেন?‌ ইঙ্গিত মিলছে সোশ্যাল মিডিয়া পোস্টে

অমিতাভ–নাতনি নব্যা ও সিদ্ধান্ত চতুর্বেদি প্রেম করছেন?‌ ইঙ্গিত মিলছে সোশ্যাল মিডিয়া পোস্টে

গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিলেও অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা বলিউডের অন্যতম স্টার-কিডদের মধ্যে অন্যতম। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বি-টাউনে গুঞ্জন শোনা যাচ্ছে যে নব্যার সঙ্গে প্রেম চলছে বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদির। আর বলিউড এখন এই নতুন প্রেমের গুঞ্জনে সরগরম।

অমিতাভ–নাতনি নব্যা ও সিদ্ধান্ত চতুর্বেদি প্রেম করছেন?‌ ইঙ্গিত মিলছে সোশ্যাল মিডিয়া পোস্টে

সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। নব্যা নিজের কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যেখানে প্রেক্ষাপটে চাঁদ দেখা যাচ্ছে। নব্যার পরনে রয়েছে সাদা রঙের টপ ও নীল জিন্স, তাঁকে খুব সুন্দর দেখাচ্ছে। নব্যা ছবির ক্যাপশন দিয়েছেন, '‌ছবি তুলেছে চাঁদ।'‌ পরে অবশ্য সেই ক্যাপশন বদলে চাঁদের জায়গায় স্টার ইমোজি দিয়ে দেন। সিদ্ধান্তও তাঁর ইনস্টাগ্রামে ঋষিকেশ থেকে ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি তাঁর পরবর্তী ছবির শুটিং করছেন। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, '‌আমার মন আর চাঁদ দুটোই পরিস্কার।'‌

উভয়ের পোস্ট দেখার পর ভক্তদের মনে হয়েছে তাঁরা মনে হয় একই জায়গায় রয়েছেন এবং দু'‌জনের পোস্ট চাঁদকে নিয়ে এবং নব্যার ছবির সঙ্গে সিদ্ধান্তের একটি ভিডিওর জায়গা হুবহু একই। এখানেই শেষ নয়! সম্প্রতি সিদ্ধান্ত চতুর্বেদির শেয়ার করা পাহাড়ের ছবিতে লাভ ইমোজি দিয়েছেন নব্যা নভেলি। আর সেসব কাণ্ড-কীর্তি দেখেই অনুরাগীরা দুয়ে দুয়ে চার করে ফেলেছেন।

এর আগে নব্যা সম্পর্কে জড়িয়ে ছিলেন মিজান জাভেরির সঙ্গে, যদিও মিজান জানান যে তাঁরা শুধুই ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়। কাজের দিক থেকে সিদ্ধান্তকে দেখা যাবে '‌খো গয়ে হাম কাহা'‌, বিপরীতে রয়েছেন অনন্যা পাণ্ডে এবং আদর্শ গৌরব। এছাড়াও সিদ্ধান্তকে ক্যাটরিনা কাইফ ও ইশান খট্টরের সঙ্গে '‌ফোন ভূত'‌ সিনেমায় দেখা যাবে। প্রসঙ্গত, সম্প্রতি অমিতাভ বচ্চনের নাতনি নব্যা জানিয়ে দিয়েছেন যে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনও ইচ্ছে নেই তাঁর। বরং বাবা নিখিল নন্দার পারিবারিক ব্যবসায় যোগ দেবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+