Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আদালত কক্ষে মদ্যপান অভিনেতাদের, দ্য কপিল শর্মা শোয়ের বিরুদ্ধে মামলা মধ্যপ্রদেশে

দ্য কপিল শর্মা শোয়ের বিরুদ্ধে মামলা মধ্যপ্রদেশে

বিপাকে দ্য কপিল শর্মা শো। এই শোয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের শিবপুরী এলাকার জেলা আদালতে দায়ের হয়েছে মামলা। সোনি টিভিতে সম্প্রচারিত এই শোয়ের একটি পর্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, যেখানে আদালতের একটি দৃশ্য চলাকালীন অভিনেতাদের ম্যপান করতে দেখা যায়। এই অভিযোগে বলা হয়েছে যে আদালতকে অসম্মান করেছেন অভিনেতারা।

আদালত অবমাননা

আদালত অবমাননা

শিবপুরী এলাকার এক আইনজীবী সিজেএম আদালতে এই এফআইআর দায়ের করেছে, যার শুনানি হবে ১ অক্টোবর। আইনজীবী বলেছেন, 'সোনি টিভিতে সম্প্রচারিত দ্য কপিল শর্মার শো কারোর পরোয়া করে না। তারা মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে। একটি পর্বে, শোয়ের মঞ্চে কোর্টরুমের এজলাস তৈরি করা হয় এবং অভিনেতারা প্রকাশ্যেই মদ্যপান করছিল। এটা আদালতের অবমাননা। আর সেই কারণে আমি দোষীদের বিরুদ্ধে ৩৫৬/‌৩ ধারায় আদালতে এফআইআর করার দাবি জানাচ্ছি। এর প্রতিকার প্রয়োজন।'‌

গত বছররে দৃশ্য যা পুনরায় দেখানো হয়

গত বছররে দৃশ্য যা পুনরায় দেখানো হয়

কপিল শর্মার শোয়ের একাধিক এপিসোডে কোর্টরুম ড্রামার দৃশ্য থাকে। আইনজীবীর জানান, যে এপিসোডটি নিয়ে তাঁর আপত্তি তা আদতে ২০২০ সালের জানুয়ারি মাসের। চলতি বছরের এপ্রিল মাসে আবার টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। এমন দৃশ্যের মাধ্যমে আদালতের অসম্মান করা হয়েছে বলে অভিযোগ মধ্যপ্রদেশের আইনজীবীর। আইনজীবী দাবি করেছেন যে এই শোতে দেখানো হয়েছে আদালত কক্ষের একটি দৃশ্য চলাকালীন একজন চরিত্র মদ্যপান করছেন, যা আদালতকে অসম্মান করা হয়েছে।

করোনা আবহে বন্ধ ছিল এই শো

করোনা আবহে বন্ধ ছিল এই শো

করোনা আবহে কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল 'দ্য কপিল শর্মা শো'। গত ২১ আগস্ট থেকে ফের শুরু হয় শুটিং। ইতিমধ্যেই একাধিক তারকা শোয়ে ছবির প্রচার করতে এসেছেন। এই মামলা প্রসঙ্গে এখনও শো কিংবা চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

কপিল শর্মা শোয়ের শুরু

কপিল শর্মা শোয়ের শুরু

২০১৬ সাল থেকে দ্য কপিল শর্মা শো সোনি টিভিতে সম্প্রচারিত হয়। কমেডিয়ান কপিল শর্মা এই শোয়ের সঞ্চালক হলেও পাশাপাশি কৃষ্ণা অভিষেক, কিক্কু, সারদা, সুমনা চক্রবর্তী, ভারতী সিংরাও বেশ জনপ্রিয়। বর্তমানে শোয়ের তৃতীয় মরশুম সম্প্রচারিত হয়েছে। এই মরশুমে সিধুর জায়গায় আমরা অর্চণা পূরণ সিংকে দেখতে পাচ্ছি। করোনার জন্য গত সাতমাস বন্ধ ছিল এই শো।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+