বিগ বস ১৪–এর প্রতিযোগী সারা গুরপাল কি সিঙ্গল ‌না বিবাহিত?‌ শুরু বিতর্ক

বিগ বস ১৪–এর প্রতিযোগী সারা গুরপাল কি সিঙ্গল ‌না বিবাহিত?‌ শুরু বিতর্ক

লকডাউনের পর ফের ঘরবন্দী বিগ বস ১৪–এর সেলেব প্রতিযোগীরা। শনিবার থেকে বিতর্কিত শো বিগ বস ১৪ আবার নতুন ধামাকা নিয়ে হাজির হয়ে গিয়েছে কালার্স চ্যানেলে। সারা গুরপাল, জসমিন ভাসিন, নিক্কি তাম্বোলি এবং পবিত্র পুনিয়া ইতিমধ্যেই শোয়ের টিআরপি বেশ হাই করে দিয়েছে।

সারা বিবাহিত?‌

সারা বিবাহিত?‌

পাঞ্জাবী সঙ্গীত শিল্পী সারা গুরপাল এবার কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন। পাঞ্জাবী গায়ক তুষার কুমার দাবি করেছেন যে সারা তাঁকে ২০১৪ সালে বিয়ে করেছিলেন এবং এও দাবি করেন জানান যে বিগ বসের বাড়িতে সারা নিজেকে সিঙ্গল বলে যে দাবি করছেন তা একেবারে মিথ্যা। তুষার তাঁর দাবির সঙ্গে বিয়ের আইনি শংসাপত্র ও তাঁদের ছবিও পোস্ট করেন। তু্যার বলেন, ‘‌আমাদের বিয়ে হয়েছিল ২০১৪ সালের ১৬ অগাস্ট পাঞ্জাবের জলন্ধরে।'‌ কিন্তু তিনি কেন এখন এ ধরনের দাবি করছেন এ প্রসঙ্গে তিনি জানান যে সারা বিগ বসের বাড়িতে নিজেকে সিঙ্গল বলে দাবি করার পর তুষার উদ্যোগী হয়েছে সত্যি জানাতে। তুষার এও বলেন, ‘‌আমি ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপে মেসেজ পাচ্ছি যে সারা এখনও দাবি করে চলেছেন যে তিনি আমায় বিয়ে করেননি বরং আমার সঙ্গে যে মেয়েটির বিয়ে হয়েছে তাঁকে সারার মতো দেখতে।'‌

তুষারকে ছেড়ে দেন সারা

তুষারকে ছেড়ে দেন সারা

তুষারের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে যে সারা খুশি মনে পোজ দিয়েছেন তুষারের সঙ্গে। সারার মাথায় সিঁদুর ও হাতে পাঞ্জাবী রীতি অনুযায়ী লাল-সাদা চুড়ি পরাও দেখা যায়। যদিও বিয়ের আইনি শংসাপত্রে তুষারের স্ত্রীর নাম দেখা যাচ্ছে রচনা দেবী। তুষার এও জানিয়েছেন যে সারা তাঁকে বিয়ে করেছিল শুধুমাত্র বিখ্যাত ও আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য। তাঁর থেকে কোনও প্রচার না পাওয়ার জন্য সারা ছেড়ে দেন তুষারকে, দাবি করেন পাঞ্জাবী গায়ক।

সারার আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

সারার আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

তবে ইতিমধ্যেই সারার বিগ বসের ভেতরের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই তাঁর এ রকম হাসিখুশি ভাবমূর্তিতে গলছেন না। সারার সহ-প্রতিযোগী শেহজাদ দেওলের দাবি, সারা এরকম সরল-সাধাসিধে ও শিশুদের মতো আচরণ করেন না। তিনি দাবি করেছেন যে পেশাদার স্তরে তাঁর সঙ্গে সারার আলাপ হয়েছিল ২ বছর আগে। শেহজাদ জানিয়েছেন যে সারা এরকম ‘‌হাসি-খুশি ও শিশুসুলভ'‌ নন, যেরকমটা তিনি বিগ বসে আচরণ করছেন।

সারা এখনও নিশ্চিত প্রতিযোগী হননি

সারা এখনও নিশ্চিত প্রতিযোগী হননি

বিগ বস ১৪-তে সারার এই অবতার দেখে অনেকেই তাঁকে বিগ বস ১৩ সিজনের প্রতিযোগী শেহনাজ গিলের সঙ্গে তুলনা করছেন। যদিও সারা এক সাক্ষাতকারে বলেছেন, ‘‌আমি তাঁর মত নই। তিনিও পাঞ্জাব থেকেই এসেছিলেন। আমরা সকলেই আলাদা। এটাকে আমি নেতিবাচকভাবে নিচ্ছি না। শেহনাজ গিলকে নিয়ে আমি গর্ব বোধ করি।'‌ বর্তমানে সারা এখনও টিবিসি (‌টু বি কনফার্ম)‌ অর্থাৎ নশ্চিত প্রতিযোগী হিসাবে ঘরের মধ্যে প্রবেশ করতে পারেননি। অন্য তিন প্রতিযোগীর সঙ্গে তিনি গার্ডেন এরিয়াতে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+