Bengali Serial: সত্যিই তাহলে বন্ধ হতে চলেছে ধারাবাহিক 'মেয়েবেলা'! কিন্তু কেন?
Bengali Serial: বিনোদন জগতে কোনও ধারাবাহিক শুরু বা শেষ হওয়া নতুন কোনও বিষয় নয়! শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে, এমন নজির রয়েছে বহু সিরিয়ালের ( Star Jalsha Serial) ক্ষেত্রে।
আর সেই তালিকায় নাম লেখাতে বাংলার চলতি ধারাবাহিক 'মেয়েবেলা'। ইতিমধ্যে বাঙালির ঘরে বেশ জনপ্রিয় হয়ে এই ধারাবাহিক। কিন্তু এরপরেও গত কয়েকদিন ধরেই লাগাতার তোলপাড় ছিল টেলিপাড়া। সবাই একটাই প্রশ্ন করছেন! তাহলে কি বন্ধ হতে চলেছে ধারাবাহিক মেয়েবেলা।

সম্প্রতি জনপ্রিয় বাংলা চ্যানেলে মেয়েবেলার স্লটে নতুন বাংলা সিরিয়াল সম্প্রচারের খবর সামনে আসে। আর এরপরেই জনপ্রিয় এই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে জল্পনা বাড়ছিল। যদিও এই জল্পনার মাঝে খবর সামনে আসে যে ধারাবাহিক শেষ নয়! বরং সময় বদলে দেওয়া হবে এই মেগার।
আর তাতেই নতুন করে আশায় বুক বেঁধে ছিলেন দর্শকরা। মেয়েবেলার জায়গায় আসছে নতুন ধারাবাহিক 'সন্ধ্যাতারা'। আর সেক্ষেত্রে মেয়েবেলাকে বিকেল ৫টার স্লটে সরিয়ে দেওয়াও হয়েছে। কিন্তু এই সময় পরিবর্তন মাত্র ১ মাসের জন্য। তাই সব জল্পনা কাটিয়ে সিরিয়াল শেষ হয়ে যাওয়ার খবর সামনে আসতেই মনখারাপ দর্শক মহলে।
একটু ভিন্ন ধারার গল্প নিয়ে গত জানুয়ারি মাসে শুরু হয়েছিল স্বীকৃতি মজুমদার ও অর্পণ ঘোষাল অভিনীত ধারাবাহিক মেয়েবেলা। আর যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। মূলত বীথির চরিত্রেই দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছিলেন রূপা। সিরিয়াল শুরুর পর থেকে বেশ কিছুদিন দর্শক টানলেও পরে নামতে থাকে টি আর পি।

এরপর আচমকাই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন রূপা। তাঁর বদলে বীথির চরিত্রে আসেন তনুশ্রী, কিন্তু তাঁকে খুব একটা মেনে নিতে পারেননি দর্শক মহল। ফলে টি আর পি তালিকায় অনেকটাই নেমে যায় মেয়েবেলার জনপ্রিয়তা। আর সেই কারণেই কি তড়িঘড়ি সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত?
এই প্রশ্নের উত্তর অবশ্য এখনো পাওয়া যায়নি চ্যানেল বা প্রযোজক সংস্থার পক্ষ থেকে। তবে দর্শকরা মনে করছেন সিরিয়ালে সবই টি আর পির খেলা। তাই সময় না বদলিয়ে সরাসরি বন্ধ করে দেওয়া হচ্ছে মেয়েবেলা ধারাবাহিক।
শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই ১৫ জুন নাকি শেষ পর্বের শ্যুটিংও হতে চলেছে। সিরিয়াল বন্ধের পিছনে রূপা গঙ্গোপাধ্যায় ফ্যাক্টর বলেও মনে করছেন অনেকে। যে প্রত্যাশা নিয়ে মেয়েবেলা শুরু হয়েছিল তা মেটাতেও নাকি ব্যর্থ এই সিরিয়াল। তাই অগত্যা শুরুর মাত্র ৫মাসের মাথাতেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক বলে খবর।












Click it and Unblock the Notifications