Bengali Serial Actress: অসুস্থ সৌরিতি বন্দ্যোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
Bengali Serial Actress: অসুস্থ সৌরিতি বন্দ্যোপাধ্যায়! শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ফলে শুটিংয়ের যাবতীয় কাজ আপাতত অভিনেত্রী বন্ধ রেখেছেন বলে জানা গিয়েছে। 'টুম্পা অটোওয়ালি' সহ একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন সৌরিতি।
যথেষ্ট জনপ্রিয় মুখ। সৌরিতির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে ইতাঁর অনুগামীরা। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন বলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন সৌরিতি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় একটি ছবি শেয়ার করেছেন।

তবে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, হঠাত করেই বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়ি। একেবারে চোখ খুলতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সৌরিতি। তবে মেয়ে বাড়িতে রয়েছে। ওকে নিয়ে একটু চিন্তায় আছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি অনেকটাই সুস্থ বোধ করছেন বলেও ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সৌরিতি। খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
কিন্তু কি হয়েছিল অভিনেত্রীর? ওই সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, হঠাত করে পেটের সমস্যা শুরু হয়। এরপর ওষুধও খেয়েছিলাম। আর এরপরেই সমস্যা শুরু হয় বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথাতে সম্ভবত ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন শুটিং বন্ধ রেখেছিলেন অভিনেত্রী। মেয়ে হওয়ার জন্যেই নিজেকে শুটিং থেকে বাদ রেখেছিলেন। যদিও বর্তমানে চুটিয়ে ছোট পর্দায় অভিনয় করছেন সৌরিতি। হাসপাতালে স্বামী এবং পরিবারের সবাই এই মুহূর্তে তাঁর পাশেই রয়েছে।












Click it and Unblock the Notifications