স্টার জলসায় আসছে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ', কারা থাকছেন অভিনয়ে, দেখুন প্রোমো

স্টার জলসায় আসছে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'। এই ধারাবাহিকে অভিনয় করবেন আয়না চট্টোপাধ্যায়, সুকৃত সাহা, কুশল চক্রবর্তী, অভিজিৎ গুহ, গীতশ্রী রায়, সুভদ্রা চক্রবর্তী।

সদ্যই শুরু হয়েছে স্টার জলসায় 'বালিঝড়’, কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকটি সকলের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। এর মাঝে রামপ্রসাদের প্রোমো শেয়ার হয়েছে, তবে কবে থেকে ধারাবাহিকটি শুরু হবে সে বিষয়ে এখনোও কিছু জানা যায়নি। তারই মধ্যে চ্যানেলের পক্ষ থেকে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ নামক একটি সিরিয়ালের প্রোমো ইতিমধ্যে সামনে এসেছে। প্রোমো দেখার পরেই ভক্তরা খুশি হয়েছেন। প্রোমো দেখে বোঝা যাচ্ছে ধারাবাহিকটি পরকীয়ার হবে না। দস্যিপনা আর ভালোবাসায় ভরা থাকবে এই ধারাবাহিক। কী দেখা যাচ্ছে প্রেমোয়।

কে কে অভিনয় করবেন এই ধারাবাহিকে

কে কে অভিনয় করবেন এই ধারাবাহিকে

প্রোমো দেখেই বোঝা যাচ্ছে স্বদেশী আন্দোলনের সময়ের প্রেক্ষাপট ধরেই এগোবে ধারাবাহিকের গল্প। কিশোরবেলার সুন্দর প্রেমের গল্প দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন অনেক অনুগামীরাই ।এই ধারাবাহিকে কমলার চরিত্রে অভিনয় করবেন আয়না চট্টোপাধ্যায়। তাঁকে আগেও অনেক জায়গায় অভিনয় করতে দেখা যাচ্ছে। পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুকৃত সাহাকে। বাংলা ধারাবাহিকে এই প্রথমবার কাজ করবেন সুকৃত। তাছাড়াও এই ধারাবাহিকে কাজ দেখা মিলবে কুশল চক্রবর্তী, অভিজিৎ গুহ, গীতশ্রী রায়, সুভদ্রা চক্রবর্তী সহ অন্যান্যদের।

 কী দেখা যাচ্ছে প্রোমোতে

কী দেখা যাচ্ছে প্রোমোতে

প্রোমোতে দেখা যাচ্ছে, কমলার বাবা ব্রিটিশ ভক্ত অর্থাৎ তিনি ব্রিটিশদের খুব পছন্দ করেন। রায় বাহাদুর উপাধি পেতে ইংরেজদের তোষণ করেন তিনি। তবে এটি একদমই পছন্দ করেন না পৃথ্বীরাজের বাবা। বাংলা যাত্রাপালা দেখতে ইংরেজ ম্যাজিস্ট্রেটকে আমন্ত্রণ জানানো হয়। সেই যাত্রাপালা দেখতে এসে একেবারেই তা নষ্ট করে দেয়। পৃথ্বীরাজ ব্রিটিশদের চোখে চোখ রেখে সুর তোলেন তিনি। এই দেখে বেশ মুগ্ধ হয়ে যান কমলা। ছেলেকে শান্ত করতে মানিকের পরিবার তার বিয়ের সিদ্ধান্ত নেয়। কমলা ও মানিকের চার হাত এক হয়। তারপর কী হবে সেটি জানতে হলে দেখতে হবে আপনাকে এই ধারাবাহিকটি।

শ্রীমান পৃথ্বীরাজ

পরিচালক তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বীরাজ সিনেমাটি এখনও সকলে মনে রেখেছেন। এরপরেই আবার টিভির পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি। এটি সিরিয়ালটি সকলের খুব পছন্দ হবে তা বলার অপেক্ষায় রাখেনা। তবে কবে থেকে কোন সময়ে সিরিয়ালটি শুরু হবে তা এখনোও জানা যায়নি।

অপর দিকে, আবারোও পর্দায় ফিরছেন বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী। স্টার জলসায় আসছে 'রামপ্রসাদ'। সেখানেই দেখা মিলবে অভিনেতার। ইতিমধ্যে চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুব খুশি হয়েছেন সব্যসাচীর ভক্তরা। অভিনেতা সাধক রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সৌদামিনীর সংসার খ্যাত সুষ্মিলি আচার্যকে। এই ধারাবাহিকটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। মা কালীর ওপরেই তৈরি করা হয়েছে ধারাবাহিকটি তা প্রোমো দেখে বোঝা যাচ্ছে। এই সিরিয়ালে মা কালীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দেকে।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+