বিচ্ছেদে কি স্থগিত! গায়ক নোবেলের নতুন ফেসবুক পোস্টে মিটমাটের ইঙ্গিত
বিচ্ছেদে কি স্থগিত! গায়ক নোবেলের নতুন ফেসবুক পোস্টে মিটমাটের ইঙ্গিত
শেষ পর্যন্ত বিচ্ছেদটা মনে হয় হচ্ছে না নোবেলের। গায়কের নতুন ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ফেসবুক পোস্টে নোবেল লিখেছেন, 'বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।' তারপরেই জল্পনা শুরু হয়েছে। তাহলে বোধহয় সালসাবিলের সঙ্গে মিটমাট করে নিচ্ছেন বাংদেশি গায়ক।

গতকয়েক দিন ধরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল নোবেলের বিবাহ বিচ্ছেদ নিেয়। সালসাবিল তাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন। সেই নোটিস পাওয়ার পরেই ফেসবুক পোস্টে নোবেল লিখেছিলেন, এবার আরও সুন্দরী কাউকে বিয়ে করব। এবার মন্ত্রী কোনও মেয়েকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন তিনি। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল কোন মন্ত্রীর মেয়েকে বিয়ে করতে চলেছেন নোবেল।
সারেগামাপায়ের অনু্ষ্ঠান থেকেই বিতর্কে জড়িয়েছিলেন গায়ক নোবেল। বাংলাদেশে যাওয়ার পর নোবেল মানসিক চিকিৎসা কেন্দ্রে রয়েছে বলে খবর শোনা গিয়েছিল। যদিও তাঁর বাবা দাবি করেছিলেন নোবেল সেখানে অনুষ্ঠান করতে গিয়ে ছবি তুলেছিলেন। সেটাই ছড়িয়ে পড়েছে। তাঁর ছেলে একেবারে সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। উল্টে আরও বেশি করে গান গাইছেন তিনি। তারপরেই শোনা যায় বিয়ে করেছেন নোবেল। কিন্তু সেই বিয়ে মধুর হয়নি। নোবেলের স্ত্রী সালসাবিল তাঁর বিরুদ্ধে গৃহহিংসা এবং মারধরের অভিযোগ করেন।
বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে থাকছিলেন না তিনি। এরই মধ্যে আবার ফেসবুক পোস্টে নোবেল জানান তিনি পিতা হতে চলেছেন। তাঁর স্ত্রী অন্তঃসস্ত্বা। তার এক দিনের মধ্যেই সালসাবিল ফেসবুক পোস্টে লেখেন তিনি অন্তঃসত্ত্বা নন।কার সন্তানের বাবা হতে চলেছেন নোবেল তা জানা নেই তাঁর। এদিকে আবার সালসাবিলের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ করেন নোবেল। তিনি অভিযোগ করেন সালসাবিল তাঁকে না জানিয়েই গর্ভপাত করেছেন। তারপরেই বিচ্ছেেদর নোটিস পাঠানো হয় নোবেলকে। সালসাবিল অভিযোগ করেছিলেন, একাধিক নারীর প্রতি আকৃষ্ট নোবেল। তারপরই স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন নোবেল। তিনি অভিযোগ করেছিলেন,টাকার লোভে স্ত্রী তাঁকে খুন করার চেষ্টা করেছিল।
বিচ্ছেদের নোটিস পাওয়ার পরেই পাত্রী চাই লিখেছিলেন ফেসবুকে। পাত্রীর সন্ধান শুরু করে দিয়েছিলেন নোবেল।ঠিক পরের দিনই অন্য সুর শোনা গেলনোবেলের গলায়। সোমবার সকালে ফেসবুকে নোবেল লিখলেন, 'আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিক ভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীত ভাবে দু:খিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।'












Click it and Unblock the Notifications