কেবিসি-র সেটে হঠাৎ কেন কান্নায় ভেঙে পড়লেন বিগ বি?

কেন কাঁদলেন অমিতাভ ?

'অউর আপ দেখ র‍্যাহে হ্যায় কৌন বনেগা ক্রোরপতি' রাত ৯ টা বাজলেই ব্যারিটোন ভয়েসে এই কথা শুনতে বহুদিন ধরেই অভ্যস্ত দর্শককুল। সম্প্রতি এই কুইজ রিয়্যালিটি শো ১০০০ এপিসোড পূরণ করল। টানা ২ দশক ধরে ভারতীয় জনতার মনোরঞ্জন করে আসা এই কুইজ শো- এর শুরুর কাহিনী জানালেন স্বয়ং হোস্ট অমিতাভ বচ্চন। এমনকি ক্যামেরার সামনে কেঁদেও ফেললেন তিনি।

কেবিসি ও বিগ বি

কেবিসি ও বিগ বি

এই সপ্তাহের' শানদার শুক্রবার'-এর থিম ছিল 'দ্যা বিগ ফ্যামিলি', যেখানে চ্যারিটি ডোনেশনের জন্য খেলতে এসেছিলেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা আর নাতনি নব্যা নভেলি। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জয়া বচ্চনও। আর সেখানেই কেবিসি শুরুর কাহিনী শোনাচ্ছিলেন অমিতাভ। কি করে এই শোয়ের সঙ্গে যুক্ত হলেন তিনি, সে প্রসঙ্গে স্মৃতিচারণ করতে করতেই নস্টালজিক হয়ে পড়েন বলিউডের বিজয়।

শো শুরুর প্রথম দিকে

শো শুরুর প্রথম দিকে

২১ বছর আগে ২০০০ সালে যখন প্রথম শো শুরু হয়, তার আগে লন্ডনে এর ওরিজিনাল ভার্সন ' হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার' শো এর কনসেপ্ট দেখতে নিয়ে যাওয়া হয় অমিতাভ কে। সেখানে ক্রিস ট্যাননের অ্যাঙ্কারিং আর শোয়ের অ্যাম্বিয়েন্স খুবই পছন্দ হয় বচ্চনের। নির্মাতাদের কাছে তিনি শ্বর্ত রাখেন, যদি এই একই 'মাহল' মুম্বইতেও বানানো হয় তাহলেই হোস্ট করবেন তিনি। যেমন কথা, তেমন কাজ। হাজার হোক বিগ বি-এর দাবি বলে কথা!

ইমোশনাল অমিতাভ

ইমোশনাল অমিতাভ

কিন্তু কেমন ছিল ২৫ ফ্রেমের বড় পর্দা থেকে ড্রইং রুমের কোণে রাখা ছোট পর্দার সফর? আবেগের সঙ্গে বিগ বি জানলেন, অনেক টানাপোড়েন গিয়েছে এই সিদ্ধান্ত নিতে। বহু মানুষ বারণ করেছেন, ছিল ইমেজ নষ্টের ভয়। কিন্তু এই সিদ্ধান্ত কিছুটা বাধ্য হয়েই নিতে হয়েছিল তাঁকে। " সেই সময়ে চলছিল আর্থিক সঙ্কট, নতুন কোনও ফিল্মের অফার আসা বন্ধ হয়ে গিয়েছিল। পরিবার আর ঘর বাঁচাতে এই সিদ্ধান্ত" জানালেন অমিতাভ । আর এর পরেই পুরোনো স্মৃতি মনে করে কেঁদে ফেলেন তিনি। পাশাপাশি এও বলেন কেবিসি তাঁকে কত কিছু ফিরিয়ে দিয়েছে, সেই সঙ্গে উপহার দিয়েছে আপামর জনতার ভালোবাসা আর আশীর্বাদ।

আর এদিন অ্যাংরি ইয়ং ম্যানের ইমোশনাল অবতার দেখে চোখ ভিজল দর্শকদেরও। সেই সঙ্গে হাততালিতে ফেটে পড়ল কেবিসি হল। মাত্র তো ১০০০ পর্ব পেরিয়েছে! জনতার আশা আরও ১০০০ পর্ব ধরে গুরু গম্ভীর গলায় এইভাবেই বিগ বি বলবেন, " তো চলিয়ে হাম অউর আপ খেলতে হ্যায় কৌন বনেগা ক্রোরপতি"

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+