তুলকালাম ঝগড়া বিগ বস ওটিটিতে, শমিতা শেট্টির বয়স নিয়ে অপমান করলেন অক্ষরা সিং

তুলকালাম ঝগড়া বিগ বস ওটিটিতে, শমিতা শেট্টির বয়স নিয়ে অপমান করলেন অক্ষরা সিং

বিগ বস ওটিটি প্রতিযোগী অক্ষরা সিং–এর সঙ্গে ফের আরও একবার ধুন্ধুমার লড়াইয়ের সৃষ্টি হল শমিতা শেট্টির। তাঁদের মধ্যে বাক–বিতণ্ডার সময় শমিতা শেট্টির বয়স নিয়ে অপমানজনক মন্তব্য করেন অক্ষরা। অক্ষরা জানিয়েছেন যে শমিতা নাকি তাঁর মাযের থেকেও বড়। তবে এই মন্তব্য অক্ষরা এর আগেও করেছেন।

তুলকালাম ঝগড়া বিগ বস ওটিটিতে, শমিতা শেট্টির বয়স নিয়ে অপমান করলেন অক্ষরা সিং

প্রসঙ্গত, রান্নাঘরের বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয় অক্ষরা ও শমিতার মধ্যে। অক্ষরা অভিযোগ তোলেন যে শমিতা সবসময় ইংরাজিতে কথা বলেন এবং তিনি এটা করে সকলের ওপর কর্তৃত্ত্ব ফলাতে পারবেন বলে মনে করেন। অক্ষরা এর আগেও শমিতাকে বলেছেন, 'আপনি ইংরাজি বলতে পারেন সেটা ফলাও করেন এবং সকলের ওপর কর্তৃত্ত্ব ফলাতে যান।’‌ এর জবাবে শমিতা বলেন, '‌আমি কোন ভাষায় কথা বলছি সেটা বিষয় নয়‌, তুমি আমার স্নায়ুর কম্পন বাড়িয়ে দাও।’‌ এরপর শমিতা অক্ষরার ওপর রীতিমতো চিৎসকার করে বলেন, '‌আমি তোমার চাকর নই।’‌ এই ঝগড়ার পর শমিতা ব্যক্তিগতভাবে রাকেশ বাপতের সঙ্গে আলোচনা করেন এই ঝগড়া নিয়ে।

শমিতা রাকেশকে বলেন, '‌আমি যখনই কিছু তাঁকে বলি, অক্ষরা আমায় সবসময় হামলা করতে প্রস্তুত থাকেন।’‌ বিগ বস ওটিটিতে রান্নাঘরের বাইরে অক্ষরা কিছুতেই শান্ত হচ্ছিলেন না। তিনি চেঁচিয়ে বলেন, '‌শমিতা আমার মায়ের থেকেও বড়, তাঁর কি কোনও ভদ্রতা নেই?‌ তিনি খুবই অভদ্র মহিলা।’‌ এর আগে খাবার নিয়ে এই দুই প্রতিযোগীর মধ্যে ঝামেলার সময় অক্ষরা শমিতাকে বলেছিলেন, '‌চার লাইন ইংরাজি কি বলে দিলেন নিজেকে হাই–ফাই ভাবতে শুরু করে দিয়েছেন, এখানে হিন্দি বলা উচিত, ইংলিশ বলার চল নেই।’‌ এখানেই শেষ নয়, অক্ষরা শমিতাকে '‌মাসি’‌ নামে ডেকে অপমান করেন।

এর আগে অক্ষরা উরফির সঙ্গে আলাপচারিতা করার সময় শমিতার বয়স নিয়ে হাসাহাসি করেছিলেন। উরফি সেই সময় বলেছিলেন, '‌নিজের সিজনে তো তিনি হেরে গিয়েছেন, কি করেছেন তিনি।’‌ উরফি এটা জানার পর খুব অবাক হন যে শমিতা ৪০–এর গোড়ায় দাঁড়িয়ে। প্রসঙ্গত, বিগ বসের তৃতীয় মরশুমে বাড়ির মধ্যে প্রতিযোগী হয়ে এসেছিলেন শমিতা কিন্তু সেই সময় দিদি শিল্পা শেট্টির বিয়েতে অংশ নেওয়ার জন্য তাঁকে খেলার মাঝখান থেকে বাড়ি ছাড়তে হয়। রবিবার বিগ বস ওটিটির প্রথম প্রতিযোগী উরফি জাভেদ বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এ সপ্তাহে শমিতা শেট্টি ও রাকেশ বাপত নমিনেটেড হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+