বিগ বসের রেশ কাটতে না কাটতেই আরও এক দুঃসাহসিক রিয়্যালিটি শো নিয়ে হাজির একতা কাপুর
এক দুঃসাহসিক রিয়্যালিটি শো নিয়ে হাজির একতা কাপুর
এখনও বিগ বসের জ্বর কাটেনি দর্শকদের মধ্যে থেকে আর এরই মধ্যে আরও একটি রিয়্যালিটি শোয়ের ঘোষণা করে ফেললেন টেলিভিশনের ব্যস্ততম পরিচালক একতা কাপুর। অল্ট বালাজি ও এমএক্স প্লেয়ার এই দুই যৌথভাবে প্রথমবার ডিজিটাল রিয়্যালিটি শো নিয়ে আসছে, যার নাম লকআপ: বদাস জেল, অত্যাচারি খেল। বৃহস্পতিবার মুম্বইতে আনুষ্ঠানিকভাবে এই শোটি লঞ্চ করেন একতা কাপুর। এটা বিগ বসের মতোই সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টার রিয়্যালিটি শো, যেখানে ১৬ জন তারকা প্রতিযোগী থাকবেন জেলের ভেতর, সঙ্গে কড়া জেলার তথা সঞ্চালক। বলিউডের বিতর্ক্ত অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত এই শোয়ের সঞ্চলনা করবেন বলে জানা গিয়েছে।

ভারতীয় ছোটপর্দার ইতিহাসে সবচেয়ে দুঃসাহসিক রিয়্যালিটি শো বলেই জানিয়েছেন একতা কাপুর। ১৬ জন বিতর্কিত তারকাদের একসঙ্গে লকআপে একমাসের জন্য রেখে দেওয়া হবে এবং তাঁদের সমস্ত সুযোগ–সুবিধা কেড়ে নেওয়া হবে। এটি বিশ্বের প্রথম মেটাভার্স-ভিত্তিক কাল্পনিক গেম বলে দাবি করা হচ্ছে। রিয়্যালিটি শোয়ের সব মশলাই থাকবে এই শোতে, যা দর্শকদের বসে থাকতে বাধ্য করবে। দুঃসাহসিক সঞ্চালক, কঠিন টাস্ক, নাটকীয় লড়াই ও জেলে টিকে থাকার জন্য তারকাদের সবকিছু করতে পারার সাহসের মিশ্রন দর্শকদের অন্য ধরনের মনোরঞ্জন দিতে চলেছে।
বি-টাউনে জোর ফিসফাস, আমেরিকার রিয়ালিটি শো টেম্পটেশন আইল্যান্ড–এর আদলেই নাকি তৈরি করা হয়েছে এই শো–এর ফর্ম্যাট। প্রতিযোগীদের প্রায় সমস্ত মুহূর্ত সবসময় বন্দি করে রাখা হবে অজস্র ক্যামেরায়। শো-এর ফর্ম্যাট যেমন সাহসী, তার উপর সঞ্চালক হিসেবে কঙ্গনা। সুতরাং, এই শো-এর থেকে যদি দর্শককুল বিস্ফোরক কিছু আশা করে, তাহলে যে তাঁরা পুরোপুরি ঠকবেন না সেকথা বলাই যায়। শোনা গিয়েছিল যে কঙ্গনার আগে একতা এই শোয়ের সঞ্চালনার জন্য শিল্পা শেট্টি কুন্দ্রা, করিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে প্রস্তাব দিয়েছিলেন। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হবে এই দুঃসাহসিক রিয়্যালিটি শো।












Click it and Unblock the Notifications