লাল বেনারসীতে ছাদনাতলায় গেলেন রানি রাসমণি-র নাতবৌ প্রসন্ন ওরফে অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য

লাল বেনারসীতে ছাদনাতলায় গেলেন রানি রাসমণি-র নাতবৌ প্রসন্ন ওরফে অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য

বাংলা সিরিয়াল মানেই দর্শকদের মনে উঠে আসে খুব পছন্দের একাধিক ধারাবাহিকের কথা। আর সেই তালিকায় বেশ প্রথম দিকেই থাকে 'করুণাময়ী রানি রাসমণি' সেখানে রানিমার চরিত্রে দিতিপ্রিয়া রায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। কিন্তু এছাড়াও এই সিরিয়ালের অন্যান্য অভিনেতা অভিনেত্রীও খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। আর তাই এই ধারাবাহিক শেষ হয়ে গেলেও প্রিয় চরিত্রদের ভুলতে পারেননি কোনও দর্শক। সেরিয়ালপ্রেমী দর্শকদের। আর সেই রানি রাসমণির জগদম্বার ছেলের বউ 'প্রসন্ন'র চরিত্রের অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য, আর এবার তাঁরই জীবনের নতুন অধ্যায় শুরু হল।

সাত পাকে বাঁধা

সাত পাকে বাঁধা

একেই তো এখন প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যেও বিয়ের সাজে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, এই ভরপুর মরশুমে অনেকেই চলেছেন ছাদনাতলায়। তাই দেরি না করে এবার শুভ দিনক্ষণ আর লগ্ন দেখে শুভ কাজ সেরে ফেললেন পর্দার রানি রাসমণির নাতবৌ প্রসন্ন, ওরফে অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। নিজের দীর্ঘদিনের প্রেমিক শুভম মিত্রর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী।

 'কী দিয়া সাজাইবো তোরে'

'কী দিয়া সাজাইবো তোরে'

জনপ্রিয় টেলি অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য আসলে দুর্গাপুরের বাসিন্দা। তাঁর স্বামী শুভম মিত্রর সঙ্গে ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। গত বছরের অক্টোবরেই রেজিস্ট্রি সারার পর নিজের দেশের বাড়ি অর্থাৎ দুর্গাপুরেই মহা ধুমধাম করে বিয়ে সারলেন টেলি তারকা। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর বিয়ের ছবি, যা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। আর সেই ছবিতে দেখা গিয়েছে সম্পূর্ণ সাবেকি সাজে সোমাশ্রী পড়েছেন টুকটুকে লাল বেনারসি আর গা ভর্তি সোনার গয়না। তারসঙ্গেই তাল মিলিয়ে লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পড়েছেন শুভম মিত্র।

 বিয়েতে তারার মেলা

বিয়েতে তারার মেলা

অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্যর বিয়েতে এককথায় দেখা গেল চাঁদের হাট। সকলের প্রিয় 'প্রসন্ন'র বিয়েতে উপস্থিত হলেন 'রানি রাসমণি' পরিবারের জগদম্বা ওরফে অভিনেত্রী রোশনি ভট্ট্যাচার্য। এদিকে আবার রোশনি হলেন সোমাশ্রীর বেস্ট ফ্রেন্ড। অপরদিকে রোশনির স্বামী তূর্য সোমাশ্রীর বর শুভমের ভালো বন্ধু। এদিন বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রীর বিয়ের মধ্যমণি ছিলেন মিঠাই ধারাবাহিকের উচ্ছেবাবু, অর্থাৎ সিড অভিনেতা আদৃত রায়। জানা গিয়েছে তিনি নাকি হাজির ছিলেন বরপক্ষের তরফ থেকে। নতুন বর শুভমের দীর্ঘদিনের বন্ধু আদৃত, তাই বন্ধুর বিয়েতে হাজির হয়ে আনন্দে মেতে উঠলেন অভিনেতা।

 সোমাশ্রীর কেরিয়ারগ্রাফ

সোমাশ্রীর কেরিয়ারগ্রাফ

তবে ছোট পর্দায় 'করুণাময়ী রানি রাসমণি'ই প্রথম ধারাবাহিক নয় অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্যর, এই সিরিয়ালে অভিনয় করার আগে অপর এক সিরিয়াল 'কি করে বলবো তোমায়' সিরিয়ালে খল নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। এরই সঙ্গে কিছুদিন আগেই শেষ হয়েছে সোমাশ্রী ভট্টাচার্যর অপর এক জনপ্রিয় সিরিয়াল 'ইকিরমিকির।' আর এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+