৪ জনপ্রিয় বাংলা সিরিয়াল বন্ধ হতে পারে! করোনার জেরে সংকটের মেঘ টলি পাড়ায়
গোটা বিশ্ব ত্রস্ত। এখনও পর্যন্ত মারণ ভাইরাসকে হারানোর মতো কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। প্রবল বিপর্যয় নেমে এসেছে অর্থনৈতিক ক্ষেত্রেও। এমন পরিস্থিতিতে সংকটের প্রবল মেঘ টলি পাড়ায়।

গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে টালিগঞ্জের শ্যুটিং। বিপাকে কলাকুশলী থেকে টেকনিশিয়ানরা।করোনার লকডাউনে একাধিক সতর্কবার্তা জারি হয়েছে। বহু জিনিস ফের একবার লকডাউনে খুললেও স্টুডিও পাড়ায় অনুমতি মিলেছে কেবল এডিটিং এর কাজের। তাও ১২ মে থেকে তা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মৌখিকভাবে একাধিক সিরিয়ালের কলাকুশলীকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁদের অভিনীত সিরিয়াল এবার বন্ধ হতে চলেছে। কারণ অর্থাভাব।
জানা গিয়েছে, একটি চ্যানেলের ৪ জনপ্রিয় সিরিয়ালকে একযোগে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। আর এই মৌখিক ঘোষণার জেরে তুমুল সমস্যায় পড়েছেন কলাকুশলী থেকে টেকনিশিয়ানরা। উল্লেখ্য, লকডাউনের মেয়াদ যতই বাড়ছে ততই অশনি সংকেত দেখা দিচ্ছে টলিপাড়ার আকাশে। ক্রমেই উদ্বেগ আশঙ্কায় ভুগছে বাংলার চলচ্চিত্রমহল।












Click it and Unblock the Notifications