Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্ব উষ্ণায়নের জেরে দ্রুত গলছে হিমবাহ, আগামী ৫০ বছরে ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

আন্টার্কটিকার উষ্ণতা ফের আতঙ্কের কারণ হয়ে উঠছে। হিমবাহের গলনে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশ বিজ্ঞানীরাও। এই পরিস্থিতি চলতে থাকলেও আগমী ৫০ বছরের মধ্যে বড়সড় বিপদের মুখে পড়ে যাবে পৃথিবী। সামুদ্রিক পরিবেশে আসবে বিরাট বদল।

পরিবেশ বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় জানতে পেরেছেন, এমন দিন আসছে যখন উপকূলীয় স্রেতোর গতি মন্থর হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে জলস্রোত। এর ফলে সামুদ্রিক প্রাণী বিলুপ্ত হতে শুরু করবে। বিশ্ব উষ্ণায়ন এমনভাবেই বেড়ে চলেছে তা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে পৃথিবীতে।

glacier

সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে এমন একটি প্রতিবেদন, যাতে স্পষ্ট করেই বলা হয়েছে আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে। জলবায়ু পরিবর্তনের সাংঘাতিক প্রভাব পড়তে চলেছে বিশ্বের বুকে। আন্টার্কটিকা থেকে প্রায় ২৫০ ট্রিলিয়ন টন ঠান্ডা অক্সিজেন সমৃদ্ধ জলপ্রবাহে সমৃদ্ধ হয় মহাসাগরগুলি।

কিন্তু যে হারে হিমবাহ গলছে। তাতে অবরুদ্ধ হয়ে পড়ছে জলের স্রোত। ফলে জল প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের দিকে আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে। জলের স্রোত লক্ষ্যণীয় মাত্রায় কমেছে। আন্টার্কটিকার বরফ গলা জল যদি স্রোতস্বিনী না হয়, তাহলে সমুদ্রের বাস্তুতন্ত্রে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে।

জলের প্রবাহ যদি সাগর বা মহাসাগরে স্থবির হয়ে যায়, তাহলে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর প্রভাব তীব্র আকার ধারণ করবে। পরিবেশ বিজ্ঞানীদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠছে আন্টার্কটিকার উত্তরাংশ। এই অংশে এতটাই দ্রুত হিমবাহ গলছে যা স্বাভাবিকের থেকে অনেক বেশি।

glacier

কিন্ত কেন এমন ঘটনা ঘটছে। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়াতেই এই সংকট বলে মনে করছেন বিজ্ঞানীরা। যে হারে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার প্রভাব সরাসরি পড়ছে আন্টার্কটিকায়। আন্টার্কটিকার বরফের পাহাড়ে ধল নামছে। তা সমুদ্রের জলের গতিকে রুদ্ধ করে দিচ্ছে। তারি হচ্ছে তীব্র সঙ্কট।

আন্টার্কটিকার হিমবাহ গলে সমুদ্রে হিমশৈলের আকার নিচ্ছে। এই হিমশৈল সাউথ জর্জিয়া দ্বীপের কাছে চলে এসেছে ভাসতে ভাসতে। এখন দানবাকার হিমশৈল যদি জর্জিয়া দ্বীপে আঘাত করে, পরিবেশ বিজ্ঞানী ও সমুদ্র বিজ্ঞানীরা আশঙ্কা করছেন অচিরেই বিলুপ্ত হয়ে যেতে পারে দ্বীপটি।

glacier

যদি ধাক্কা লাগে তাহলে সললি মসাধি হবে দ্বীপের। সেক্ষেত্রে বহু প্রাণীকূলও বিপদের মুখে পড়বে। পরিবেশ বিজ্ঞানীরা বলেন, জর্জিয়ার যে ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে, একটা সময় গোটা বিশ্বে সেই পরিস্থিতি তৈরি হতে পারে। পৃথিবীর গড় তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে, তাতে আর ১.৫ ডিগ্রি তাপমাত্রা বাড়লে রক্ষে নেই!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+